NNTV
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের আক্রমন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটিতে পাঁচজনের শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা হয়েছে এছাড়া প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা  । এই ভাইরাস
ঠেকাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।


কলকাতার কাছাকাছি এলাকায় এ সংক্রমণ ছড়িয়ে পড়ায় অতীতের প্রাণঘাতী প্রাদুর্ভাবের স্মৃতি ফিরেছে এবং নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


স্বাস্থ্য বিভাগ জানায়, সংক্রমণের বর্তমান ক্লাস্টারটির সূত্রপাত হয়েছে কলকাতা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বারাসাতে। সেখানে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্স এক গুরুতর অসুস্থ রোগীর সেবা দিতে গিয়ে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, পুরুষ নার্সের অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও নারী নার্সের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।


যে রোগীর সেবা দিতে গিয়ে তারা আক্রান্ত হন, তিনি পরীক্ষার আগেই মারা যান। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ তাকেই সন্দেহভাজন ‘ইন্ডেক্স কেস’ হিসেবে ধরে তদন্ত চালাচ্ছে।

পরবর্তীতে একই হাসপাতালের আরও তিনজন স্বাস্থ্যকর্মী—একজন চিকিৎসক, একজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মীর শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়। তাদের সবাইকে কলকাতার বেলেঘাটা সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় রাজ্য সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয় এবং আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়।



স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে উচ্চঝুঁকিতে থাকা ২০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে নিপাহ ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ৪ থেকে ১৪ দিন হলেও কোনো কোনো ক্ষেত্রে ৪৫ দিন পর্যন্ত হতে পারে। সে কারণে কোয়ারেন্টিন শেষে তাদের পুনরায় পরীক্ষা করা হবে।

এ পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সব রাজ্যে সতর্কতা জারি করেছে। বিশেষ করে তামিলনাডুসহ কয়েকটি রাজ্যে অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোমে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পরামর্শে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সফর বা সংস্পর্শের ইতিহাস রয়েছে—এমন রোগীদের নিপাহ সংক্রমণের সম্ভাবনা বিবেচনায় রেখে পরীক্ষা করতে হবে।

নিপাহ ভাইরাস একটি প্রাণীজ উৎস থেকে ছড়ানো ভাইরাস। এর প্রাকৃতিক বাহক ফলভুক বাদুড়, বিশেষ করে প্টেরোপাস প্রজাতির বাদুড়। সংক্রমিত প্রাণীর সংস্পর্শ, দূষিত খাবার গ্রহণ বা আক্রান্ত মানুষের ঘনিষ্ঠ সংস্পর্শে এ ভাইরাস ছড়াতে পারে। ১৯৯৮–৯৯ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথম বড় প্রাদুর্ভাবের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে উচ্চঝুঁকিপূর্ণ ভাইরাস হিসেবে তালিকাভুক্ত করে।

নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, ক্লান্তি, গলাব্যথা ও কাশির মতো সাধারণ উপসর্গ দেখা দেয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই শ্বাসকষ্ট ও এনসেফালাইটিসে রূপ নিতে পারে। এতে খিঁচুনি, বিভ্রান্তি, অচেতনতা এমনকি কোমার মতো জটিলতা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে রোগীরা দীর্ঘমেয়াদি স্নায়বিক সমস্যায় ভোগেন।

এই ভাইরাসের মৃত্যুহার অত্যন্ত বেশি—৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত। এখনো নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা বা অনুমোদিত টিকা নেই। চিকিৎসা মূলত উপসর্গ নিয়ন্ত্রণ ও সহায়ক ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপাহ ভাইরাসকে অগ্রাধিকারভিত্তিক গবেষণার রোগ হিসেবে চিহ্নিত করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বাদুড় বা শূকরের মতো প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলা, বাদুড়ে খাওয়া ফল না খাওয়া, ফল ভালোভাবে ধুয়ে বা খোসা ছাড়িয়ে খাওয়া এবং খেজুরের রস ফুটিয়ে পান করা। আক্রান্ত এলাকায় উপসর্গযুক্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা ও নিয়মিত হাত ধোয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।

ভারতে নিপাহ ভাইরাস নতুন নয়। ২০০১ সাল থেকে দেশটিতে একাধিকবার এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। ২০১৮ সালের পর থেকে কেবল কেরালাতেই নয়বার নিপাহ প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছে।

বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, আইসোলেশন ও কঠোর নজরদারির মাধ্যমেই সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব। সাধারণ মানুষের জন্য ঝুঁকি আপাতত কম হলেও পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।

পরিস্থিতি আরও কীভাবে গড়ায়, তা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে ভারতসহ আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের ভালুকায় গরুর খামারে আগুন

1

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্র

4

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

5

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

6

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

7

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

8

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

9

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

10

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

11

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

12

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

13

ইরান যুদ্ধ নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে, দ্য গা

14

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

15

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

16

ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আলোচনায় বসতে চায় সরকার

17

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে

18

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

19

আজ বিশ্ব ধরিত্রী দিবস

20