NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

সংগীতশিল্পী তৌসিফ আহমেদ হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন। ২৯ ডিসেম্বর এই ঘটনা ঘটে। পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়। মাথায় ২৭টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেছেন, তৌসিফ আহমেদের স্ট্রোক হয়েছে। টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই শিল্পী।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তৌসিফ আহমেদ বলেন, ‘২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। প্রচণ্ড আঘাত পাই, অনেক রক্ত বের হয়। মাথায় ২৭টা সেলাই লেগেছে। প্রথমে ধানমণ্ডির সিটি হাসপাতালে, পরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন আগের তুলনায় কিছুটা ভালো লাগছে, তাই বাসায় ফিরেছি।’

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন তৌসিফ আহমেদ। বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ হলেও এখনো একাধিক পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগেও তৌসিফ আহমেদ গুরুতর অসুস্থতার মুখে পড়েছেন। ২০২২ সালের এপ্রিলে তার প্রথম হার্ট অ্যাটাক হয়। সে সময় ধানমণ্ডির একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে ছিলেন। সাম্প্রতিক স্ট্রোকের কারণে আবারও হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও সংগীতে ফেরার প্রবল আগ্রহের কথা জানিয়েছেন তৌসিফ আহমেদ। তিনি বলেন, ‘এভাবে কতদিন ঘরবন্দি থাকা যায়? কয়েক বছর ধরে শরীর ভালো না। কোথাও যেতে পারছি না। বাসায় থেকে নতুন গান করা যায় না। গান করতে হলে সংগীত জগতে যেতে হবে। গান ছাড়া আমি ভালো নেই।’

তৌসিফ আহমেদ ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। তিনি গায়ক হিসেবে পরিচিতি পেলেও একইসঙ্গে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও দীর্ঘদিন কাজ করে আসছেন।

দেশের অডিও জগতের শ্রোতাপ্রিয় এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে গানে অনিয়মিত হলেও, সুস্থ হয়ে আবারও সংগীতে ফিরতে চান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম

1

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

2

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

3

ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই গ্রিনল্যান্ডে এসে পৌঁছ

4

১ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট

5

নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর

6

আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায়

7

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

8

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

9

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

11

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

12

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

13

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

14

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ১০

15

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

16

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

17

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন ক্রিকেট

18

মার্কিন রণতরী ঢুকেছে মধ্যপ্রাচ্যে ক্ষুব্ধ ইরান ও হিজবুল্লাহ-

19

চট্টগ্রাম কাস্টমস হাউস নিলামে তুলেছে ২২০ কন্টেইনার পণ্য

20