NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের জন্য আনন্দের খবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাদিয়া জানান, তিনি ও তার স্বামী সালমান আরাফাতের সংসার আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

সন্ধ্যায় পোস্টে বেবি বাম্পের ফটোশুটের একটি ছবি শেয়ার করেন নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে পোস্টে নিশ্চত করে কিছু জানাননি।

ছবির ক্যাপশনে নাদিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন। কন্যার নাম জানিয়ে নাদিয়া লেখেন, আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।

উল্লেখ্য, গত বছরের জুনে সালমান আরাফাতের সঙ্গে বিয়ের কথা জানান নাদিয়া। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন আরাফাত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ১৯

1

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

2

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

3

পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে ব্যতিক্রমী শোভাযাত্রা

4

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

5

পটিয়ায় সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন

6

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

7

রাজধানীর ৬০ শতাংশ এলাকা বড় ভূমিকম্পে ঝুঁকিতে, বলছে সমীক্ষা

8

ইরানের নেতা খামেনি নিহত

9

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড

10

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

11

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

12

কিশোরগঞ্জে ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

13

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

14

চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ফ্লাইট বাড়াল নভোএয়ার

15

রাজধানীর ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি

16

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

17

সৌদি থেকে ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

20