NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

আব্দুল লতিফ বাচ্চু তার বিচক্ষণ কর্মকান্ডে বহুল প্রসংশিত। বিভিন্ন সময় সরকার তাকে সেন্সর (সার্টিফিকেশন বোর্ড), জুরিবোর্ডে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। এছাড়া চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’।

চলচ্চিত্র ও নাটক জগতে তার বিচক্ষণ কর্মকাণ্ডের জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে দায়িত্ব পালন করেছেন সততা ও বিচক্ষণতার সঙ্গে। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে, কাজ করেছেন ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ সিনেমায়। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করেছেন চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে।

পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য সিনেমা হলো বলবান, যাদুর বাঁশি (বাচসাস), দ্বীপকন্যা, নতুন বউ, মি. মাওলা ও প্রতারক। ক্যারিয়ারের নানা অর্জনের মধ্যে বাচসাস ছাড়াও তিনি ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্রের এক প্রাজ্ঞ শিল্পী এবং বিচক্ষণ পরিচালক হিসেবে আবদুল লতিফ বাচ্চুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন

1

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

2

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

5

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

6

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

7

এক দশক পর মুক্তি পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের গান 'ফেরিওয়ালা'

8

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

9

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

10

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

11

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ নিহত ৩

12

সাবিনার ঝলকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

13

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

14

কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে যুবক

15

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশু মরদেহ উদ্ধার

16

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের আক্রমন

17

৩ দিনেই শতকোটি পার করল ‘আওয়ারাপান টু’

18

ঘন কুয়াশায় নৌরুটে দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ

19

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

20