NNTV
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ভূত বাংলা’র প্রচারে ছেঁড়া পোশাকে অক্ষয় কুমার


বলিউডে বরাবরই ব্যতিক্রমী উপস্থিতির জন্য পরিচিত অক্ষয় কুমার। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। আসন্ন হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’র ট্রেলার লঞ্চে একেবারে ভিন্ন রূপে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ছেঁড়া পোশাকে উপস্থিত হন এই অভিনেতা, যা মুহূর্তেই নজর কাড়ে উপস্থিত ভক্ত ও গণমাধ্যমের। তার এই অদ্ভুত লুকের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কেন এমন সাজ? প্রশ্নের জবাবে রসিকতা করে অক্ষয় বলেন, ‘ভূতেরা আমার এই অবস্থা করেছে।’ যদিও এটি নিছকই মজার ছলে বলা, তা বুঝতে কারও বাকি নেই।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে প্রবেশের সময় ভক্তদের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন অক্ষয়। একপর্যায়ে তিনি হঠাৎ সিঁড়ি দিয়ে লাফিয়ে নেমে গাড়ির দিকে এগিয়ে যান, আর পেছনে দৌড়াতে থাকেন ভক্তরা।

আগামী ১৭ এপ্রিল ভূত বাংলা সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে । ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে, ফলে ছবির ব্যবসা নিয়েও আশাবাদী নির্মাতারা।

ট্রেলার লঞ্চে অক্ষয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন তাবু, পরিচালক প্রিয়দর্শন, প্রযোজক একতা কাপুর এবং অভিনেত্রী ভামিকা গাব্বি।

এদিকে, রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২ বর্তমানে বক্স অফিসে ভালো ব্যবসা করছে। তাই মুক্তির পর ‘ভূত বাংলা’ কীভাবে দর্শক টানে, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেললেন সংবাদ উপস্থাপক

1

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

2

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

3

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

4

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

5

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

6

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

7

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

8

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

9

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

10

কেন ইরানে হামলা করেনি ট্রাম্প: জানা গেল আসল কারণ

11

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

12

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

13

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

14

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে সুনামগঞ্জের ১০ জন মার

15

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

16

ইকুয়েডর ডিফেন্ডার নিহত হয়েছে দুর্বৃত্তের গুলিতে

17

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

18

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

19

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

20