NNTV
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিয়মিত বাদাম খেলে কমতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

নিয়মিত একমুঠো করে বাদাম খাওয়া শুরু করলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। শুধু তাই নয়, যারা ইতোমধ্যেই এই রোগে ভুগছেন, তাদের শরীরে নতুন করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার সম্ভাবনাও কমে। ইয়েল ইউনির্ভাসিটি ক্যান্সার সেন্টারের গবেষকদের করা এক গবেষণা এমনটাই বলছে।

জার্মানির জেনা ইউনিভার্সিটির একদল গবেষকের মতে, শরীরে রিঅ্যাকটিভ অক্সিজেন ডিটক্সিফাই করার স্বাভাবিক ক্ষমতা রাখে বাদাম। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আল্ট্রভায়োলেট রেডিয়েশন, কিছু রাসায়নিক ও খাবার মেটাবলিজমের কারণে শরীরে এই রিঅ্যাকটিভ অক্সিজেন তৈরি হয়। যা ডিএনএ-র গঠন নষ্ট করে ক্যান্সার কোষ তৈরি করে। তবে গবেষণায় দেখা গেছে বাদাম এই ক্যান্সার কোষের বৃদ্ধি রুখতে পারে।

জেন ইউনিভার্সিটির গবেষক উইকে স্ক্লরম্যান জানান, অনেক দিন ধরেই আমার জানতাম বাদামের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা হার্টের জন্য উপকারী, ওজন নিয়ন্ত্রণে রাখতে ও ডায়াবেটিসের প্রকোপ রুখতে সাহায্য করে। এই গবেষণার জন্য আমরা পাঁচটি প্রকারের বাদাম নিয়ে পরীক্ষা করেছিলাম। আমন্ড, পেস্তা, আখরোট, হেজেলনাট ও মাকাডামিয়া নাটস। বাদামগুলো টেস্ট টিউবে কৃত্রিম পদ্ধতিতে হজম করানো হয় ও ক্যান্সার কোষের উপর প্রভাব পরীক্ষা করে দেখা হয়। মলিকিউলার কার্সিনোজেনেসিস জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

1

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে

2

মার্কিন রণতরী ঢুকেছে মধ্যপ্রাচ্যে ক্ষুব্ধ ইরান ও হিজবুল্লাহ-

3

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

4

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

5

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

6

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

7

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

8

নরসিংদীর রায়পুরায় কিস্তির টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

9

শীতে শুষ্ক আবহাওয়ায় খুশকি রোধে ঘরোয়া উপায়

10

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

11

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

12

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

13

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

14

আবারও এগিয়ে আর্জেন্টিনা

15

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

16

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

17

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

18

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

19

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

20