NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

শরীরের ভালো কার্যকারিতার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় ফলের মধ্যে। তেমনই একটি বিস্ময়কর ফল হলো খেজুর। খেজুরের পুষ্টিগুণ নারী-পুরুষ উভইয়ের জন্যই উপকারী।
খেজুর এমন একটি খাবার, শরীরের যত্ন নিতে যার ওপর সারা বছর ভরসা রাখা যায়। প্রতিদিন খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। বিস্ময়কর এই ফলটিতে রয়েছে অনেক গুণ।
 
বিশেষজ্ঞদের মতে, খেজুরে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। তাই খেজুর সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে খেজুর খেলে মিলবে বেশি উপকার। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদন অনুযায়ী, খালি পেটে খেজুর খাওয়ার নানা উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক।
১. তাৎক্ষণিক শক্তি প্রদান

খেজুরে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি সরবরাহ করে। খালি পেটে খেলে শরীর মুহূর্তেই এনার্জি পায় এবং ক্লান্তি দূর হয়।

২. হজমশক্তি বাড়ায়

খেজুরের ফাইবার খালি পেটে খেলে সহজেই হজম প্রক্রিয়া সক্রিয় হয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

৩. পেটের সমস্যা কমায়

অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ খেজুরকে বেশ উপকারী করে তোলে। খালি পেটে খেলে গ্যাস, এসিডিটি ও বদহজম কমতে পারে।

৪. রক্তচাপ নিয়ন্ত্রণ

খেজুরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। দিনের শুরুতে এটি খেলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালান্সও ঠিক থাকে। এছাড়াও খেজুরে আয়রন থাকায় এটি শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। খালি পেটে খেলে শোষণক্ষমতা আরও ভালো হয়।

৫. মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট খালি পেটে খেলে মস্তিষ্ক সতেজ থাকে। মনোযোগ বৃদ্ধি ও স্মৃতিশক্তি উন্নত হতে পারে।

৬. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

খেজুর খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফলে অযথা খাবার খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

৭. ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি

অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে। খালি পেটে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং চুলের গোড়া শক্তিশালী হয়। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের পরিমিত পরিমাণে খেজুর খাওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

1

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

2

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

3

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

4

রাজবাড়ীতে জামিনে মুক্তি পাওয়া যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদ

5

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

6

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

7

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

8

ঢাকায় জাল টাকাসহ এক যুবক গ্রেফতার

9

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

10

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

11

প্রধান উপদেষ্টা ভোট

12

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

13

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

14

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

15

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

16

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

17

সাকিব এখনও মাগুরা হয়ে নির্বাচন করতে চান

18

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’বিতরণ শুরু

19

রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে চান ফিফা সভাপতি

20