NNTV
প্রকাশ : May 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর আশুলিয়ার জিরাবো এলাকায় স্ত্রী সিমা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী রেজাউল করিম মাদবরের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রেজাউল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়াউল হক (জিয়া) বাসস-কে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৮ বছরের এক মেয়েকে নিয়ে জিরাবো এলাকায় থাকতেন রেজাউল ও সিমা আক্তার দম্পতি। সিমা পোশাক কারখানায় কাজ করতেন। তবে রেজাউল কোনো কাজ করতেন না। সিমা তার স্বামীকে কাজের কথা বললে তাকে মারধর করতেন। পারিবারিক বিরোধের জেরে ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোরে সিমাকে মাথায় আঘাত ও গলা কেটে হত্যা করে রেজাউল। পালানোর সময় বাড়ির মালিক তাকে ধরে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় সিমার বাবা জাহিদুল ইসলাম ওই দিনই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। রেজাউল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। একই বছরের ৩১ আগস্ট আশুলিয়া থানার এসআই ওমর ফারুক আদালতে রেজাউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ১১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

1

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

2

ইসরায়েলের হামলায় গাজায় ১২ ফিলিস্তিনি নিহত

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

5

বড় পর্দায় নিশো-মেহজাবীন

6

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার

7

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্কুলছাত্রের জা

8

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

9

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

10

জার্মানির গোল কেন বাতিল? সিদ্ধান্তের কারণ জানাল ফিফা

11

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

12

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

13

স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

14

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

15

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

16

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

17

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন

18

ধুম ৪ সিনেমায় নেই রণবীর কাপুর , নিজেই ভাঙলেন গুঞ্জন

19

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

20