NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

রিয়াল মাদ্রিদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লা লিগায় সেল্টা ভিগোর কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগের ঘরের মাঠেও ম্যানচেস্টার সিটির কাছে হারায় ক্লাবটি। জাবি আলোনসোর কাজের চাপ আরও বেড়েছে এবং খেলোয়াড়দের চোটের সমস্যা রিয়ালের ঘুরে দাঁড়ানোর মিশনকে কঠিন করেছে।

দলের ১২ জন খেলোয়াড় পরের লিগ ম্যাচে খেলতে পারবে না। আগামী রবিবার রিয়াল মাদ্রিদ লা লিগায় আলাভেসের মুখোমুখি হবে। কিলিয়ান এমবাপে হাঁটুর সমস্যার কারণে ম্যানসিটি ম্যাচে খেলেননি, আঙুল ভেঙেছে। তাই আলাভেস ম্যাচেও তার খেলা শঙ্কায় রয়েছে। যদিও তিনি কয়েকদিন আগে অনুশীলনে অংশ নিয়েছেন, চোট পুরোপুরি ঠিক হয়নি। সূত্র অনুযায়ী, হাঁটুর অবস্থা ভালো হলে তিনি ভিতোরিয়াতে খেলবেন।

ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, দানি কারভাহাল, ডেভিড আলাবা, ফেরলান্দ মেন্দি, এদার মিলিতাও এই চোটের কারণে দলের বাইরে থাকছেন। আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া নিষিদ্ধ। অর্থাৎ প্রথম দলের কোনো ফুলব্যাক নেই, এবং কিশোর ফুটবলার ভিক্তোর ভালদেপেনাসডাক মাঠে নামতে পারেন।

এছাড়াও আলাভেস ম্যাচে এমবাপে ছাড়াও এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে, আন্তোনিও রুদিগার ও ডিন হুইসেন শঙ্কায় রয়েছেন।

মোট ৭ জন খেলোয়াড় নিশ্চিতভাবে বাইরে, আরও ৫ জন শঙ্কায়। শেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র এক জয় পাওয়া রিয়ালের জন্য এটি বড় ধাক্কা। জাবি আলোনসোর জন্যও এটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।

লিগে ১৬ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে বার্সেলোনা (৪০)। আজ রাতের ন্যু ক্যাম্পে বার্সেলোনা ওসাসুনার বিপক্ষে খেলবে; জিতলে রিয়ালের সঙ্গে ব্যবধান হবে সাত পয়েন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত

1

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

2

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

3

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

4

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

5

সেমিফাইনালে ওঠার সমীকরণ কার কী

6

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়ে গেল

7

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

নৌ উপদেষ্টা বলেছেন হাদির খুনিরা দেশের বাহিরে পালালেও খুঁজে আ

9

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

10

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

11

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

12

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

13

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

14

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

15

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

16

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ নিহত ৩

17

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

18

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বে

19

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

20