NNTV
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

২১ বছর বয়সী মুকুল চৌধুরীর অসাধারণ ব্যাটিংয়ে কেকেআরের বিপক্ষে ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পায় লখনউ সুপার জায়ান্টস। এর মধ্যে দিয়ে চলতি আসরে টানা তৃতীয় হারের স্বাদ পায় অজিঙ্কা রাহানের দল।

তবে কেকেআর হারলেও, সুনীল নারাইনের জন্য ইডেন গার্ডেন ছিল এক স্মরণীয় রাত। তিনি ভারতের মাটিতে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন।

এই অভিজ্ঞ স্পিনার চার ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। নিজের স্পেলের শেষ বলে তিনি মোহাম্মদ শামিকে আউট করেন। এর মধ্যে দিয়ে তিনি আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হয়ে যান। তিনি ভারতে ১৮৩তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই মাইলফলকে অর্জন করেন।

এই রেকর্ডের মাধ্যমে সুনীল নারিন ডোয়াইন ব্রাভোর ১৯০ উইকেট এবং ভারতে টি-টোয়েন্টিতে ১৮৮ উইকেট নেওয়া রশিদ খানের ছাড়িয়ে যান।

কেকেআরের হয়ে সুনীল নারিনের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, এই তারকা খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৯২টি ম্যাচ খেলেছেন এবং ৬.৮১ ইকোনমি রেটে ১৯৪টি উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে এই তারকা খেলোয়াড় ১৭.৫৭ গড়ে এবং ১৬৭.০১ স্ট্রাইক-রেটে ১৭৯২ রান করেছেন।

উল্লেখ্য যে, আইপিএলের চলতি আসরে আগামী ১৪ এপ্রিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কেকেআর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

1

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

2

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

3

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

4

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

5

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

6

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

7

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

8

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

9

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

10

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

11

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

12

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

13

ঢাকার মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে আউটসোর্সিং কর্মী আহত

14

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

15

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

16

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

17

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

18

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

19

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

20