NNTV
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

২০২৪-২৫ লা লিগায় ইদুর-বিড়াল দৌড় চলছে। শীর্ষস্থান দখলে একবার সান্তিয়াগো বার্নাব্যুর দল এগিয়ে তো, তাদের পেছনে ফেলে ছুটে কাতালান যোদ্ধারা। এখন অবশ্য হ্যান্সি ফ্লিকের দল স্থিতিশীল অবস্থায় আছে। তবে স্বস্তিতে থাকারও কোনো সুযোগ নেই তাদের।

ঘরের মাঠে শনিবার রাতে সেভিয়াকে আতিথ্য দিয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক দল। এ জয়ে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে জাবি আলোনসোর দল। সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে রিয়াল চার পয়েন্ট দূরে ছিল। লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ছিল ৩৯, বার্সার ৪৩। পূর্ণ তিন পয়েন্ট পাওয়াতে শীর্ষের দলের সঙ্গে মাত্র এক পয়েন্ট দূরে এসে দাঁড়ায় রিয়াল।

হ্যান্সি ফ্লিকের দলের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ, রিয়াল তাদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। ১৮ ম্যাচে আলোনসোর দলের ১৩ জয়, ৩ ড্র এবং ২ হার। বার্সা ১৭ ম্যাচে ১৪টি জয়, ১টি ড্র এবং ২টি হার। দলটি আজ রাত ৯টায় ভিয়ারিয়ালের অতিথি হবে।

সেভিয়ার বিপক্ষে ডেডলক ভাঙে ৩৮ মিনিটে। রদ্রিগো অ্যাসিস্টে স্বাগতিকদের উৎসব এনে দেন জুড বেলিংহাম। লা লিগায় এটি তার চতুর্থ গোল। দ্বিতীয় গোলটি আসে ৮৫ মিনিটে। ডি বক্সে রদ্রিগোকে ফাউল করে বসেন সানচেজ। রেফারি পেনাল্টি দেন অতিথিদের বিপক্ষে। সেখান থেকে জাল কাঁপান এমবাপে।

এ নিয়ে লিগে ১৮ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ফরাসি ফরওয়ার্ড। তার অ্যাসিস্টের সংখ্যা ৪টি। লিগে সর্বোচ্চ গোলদাতা রিয়াল তারকা। দ্বিতীয় অবস্থানে থাকা ফেরান তোরেসের থেকে ৭টি গোল বেশি তার। এদিন এক ক্যালেন্ডারে ক্রিস্টিয়ানো রোনালদোর ৫৯ গোলের রেকর্ড স্পষ্ট করেন এমবাপে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

1

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

2

আজ নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

3

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

4

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

5

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

6

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

7

ভারতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

8

জাপানে কর্মসংস্থান বাড়াতে কমিটির প্রথম সভা

9

যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি : কাতার প্রধানমন্ত

10

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

11

মুন্সীগঞ্জে বন্ধুত্বের ফাঁদে ডেকে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

12

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে সরকারি প্রচারণা,নিরপেক্ষতা ন

13

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসেছেন জুবাইদা রহমান

14

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

15

কচুয়াইকে উন্নয়নের মডেল করতে চান বাবর ফারুকী

16

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছ

17

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

18

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

19

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

20