NNTV
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাফ ফুটসালজয়ী সাবিনাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। গত রোববার (২৫ জানুয়ারি) ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে আসরের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুন-মনিকা চাকমারা।

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ (২৯ জানুয়ারি) দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটসাল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে দেশে ফেরাকে ঘিরে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়নের গৌরব নিয়ে দেশে ফেরা ফুটসাল দলকে খোলা বাসে উঠিয়ে ঘোরানো হবে।

বাফুফে জানিয়েছে, খেলোয়াড়দের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিল এম্ফি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের সাফল্য উদযাপন উপলক্ষ্যে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে।

উল্লেখ্য দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের সংগ্রহ ৫ ম্যাচে ১১।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরের যুদ্ধের কেন এত গুরুত্ব?

1

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

2

হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের পথসভা ও উঠান বৈঠক —

3

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

4

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

5

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

8

যেসব এলাকায় আজ দেওয়া হবে ফ্যামিলি কার্ড

9

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির

10

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

11

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

12

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

13

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

14

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

15

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

16

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

17

ইরানের যুদ্ধের ফলে কঠিন বিপদে পাকিস্তান

18

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

19

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

20