NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঝলক দেখান কলম্বিয়ান জনপ্রিয় পপ তারকা শাকিরা। ব্রাজিলের ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানায় মঞ্চস্থ হওয়া বিশ্বকাপের ‘অফিসিয়াল সং’ এবার বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল। শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের কণ্ঠ দিয়েছেন ‘দাই দাই’ গানে।

আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই গানের মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানিয়েছে, এই গান থেকে পাওয়া রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে ১০ কোটি ডলার পাওয়ার লক্ষ্য বিশ্ব ফুটবল সংস্থার। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইমে ম্যাডোনা, শাকিরা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস ভক্ত-সমর্থকদের আনন্দে মাতাবেন। তার আগ পর্যন্ত তাদের হৃদয়ে ঢেউ তুলবে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ‘দাই দাই’।

বিশ্বকাপে বেশ পরিচিত মুখ শাকিরা। ২০১০ সালে ওয়াকা ওয়াকা থিম সংয়ের প্রধান মুখ ছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

1

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

2

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

3

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

4

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

5

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

6

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

7

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

8

নিবাচনের আগে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ

9

রাজধানীতে এক মাসে মশা বেড়েছে ৪০%

10

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

11

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

12

নরসিংদীতে তারেক রহমানের আগমন উপলক্ষে বিশাল মহাসমাবেশ সফল করত

13

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

14

কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ প্রকাশ

15

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

16

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

17

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

20