NNTV
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলতি বছরের ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে এলপিএল

ক্রিকেট বোর্ডের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে চলতি বছরের ১৭জুলাই থেকে মাঠে গড়াচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। উদ্বোধীন ম্যাচে  মুখোমুখি হবে ২০২৪ সালের ফাইনালে মুখোমুখি হওয়া বর্তমান চ্যাম্পিয়ন জাফনা এবং রানার্সআপ দল গল।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর এসএসসি স্টেডিয়ামের। এই ভেন্যুতেই চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচী অনুযায়ী এলপিএল ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এর আগে দেশটির ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল, টুর্নামেন্টটি ১০ই জুলাই শুরু হবে এবং এর ম্যাচগুলো চারটি আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

তবে নতুন সূচি অনুযায়ী এসএসসি ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট পাঁচটি ম্যাচের আয়োজন করবে। এরপর নকআউট পর্ব ও ফাইনালের জন্য ডাম্বুলা, তারপর ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর প্রেমাদাসা স্টেডিয়ামে নকআউট ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ৯ই আগস্ট ফাইনালের জন্য  একটি সংরক্ষিত দিন নির্ধারণ করা হয়েছে।

এবারের আসরে জাফনা, কলম্বো, ক্যান্ডি, গল এবং ডাম্বুলার প্রতিনিধিত্বকারী পাঁচটি দল অংশ নেবে। যদিও ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক নাম এবং করপেোরট মালিকানার কাঠামো এখনও ঘোষণা করা হয়নি। তবে আয়োজকরা আশা করছেন, টুর্নামেন্টের আগে এসএলসি দলগুলোর চূড়ান্ত পরিচয় এবং ব্র্যান্ডের বিবরণ প্রকাশ করবে।

এদিকে টুর্নামেন্টের ক্রিকেটার নিবন্ধন পোর্টালটি ৮ মে থেকে কাজ শুরু হয়েছে। আগামী ২০মে এর কার্যক্রম শেষ হবে। ২২মে পর্যন্ত সরাসরি খেলোয়াড় চুক্তিবদ্ধ করা গেলেও, সকল বিভাগের জন্য নিবন্ধনের শেষ তারিখ ২০মে-ই থাকছে। গত দুটি মৌসুমে নিলাম অনুষ্ঠিত হলেও, জুলাইয়ের এক তারিখে ড্রাফট ফিরে আসছে।

এই পরিবর্তনের ফলে আগের মৌসুমগুলো থেকে কোনো খেলোয়াড় ধরে রাখার অনুমতি দেওয়া হবে না, যা স্কোয়াডের গঠনে একটি বড় ধরনের পরিবর্তনের পথ তৈরি করেছে। প্রতিটি দলে ন্যূনতম ১৮ জন সদস্য থাকতে হবে এবং এর সঙ্গে আরও দুজন স্থানীয় খেলোয়াড় যুক্ত করার সুযোগ থাকবে। এতে স্কোয়াডের সদস্য সংখ্যা সর্বোচ্চ ২০ পর্যন্ত হতে পারে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড(এসএলসি) জানিয়েছে, স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে প্রতিটি স্কোয়াডে অবশ্যই দুজন স্থানীয় উদীয়মান অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় থাকতে হবে। যাদের মধ্যে অন্তত একজনকে দলের প্রথম একাদশে রাখতে হবে। এছাড়াও যেকোনো সময়ে খেলার একাদশে অবশ্যই চারজন বিদেশী খেলোয়াড় থাকতে হবে।

খেলোয়াড় নিবন্ধন নির্দেশিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সময়ের জন্য বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ নির্দেশিকাটির একটি প্রাথমিক খসড়ায় আইকন এবং স্টার ক্যাটাগরির (খেলোয়াড়দের সর্বোচ্চ দুটি ক্যাটাগরি) খেলোয়াড়দের নিবন্ধনের জন্য ন্যূনতম ২,৫০,০০০ সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারী থাকার কথা জানায়। তবে বির্তকের পর এসএলসি পরবর্তীতে সেই শর্তটি তুলে দিয়েছে।

এলপিএল খেলোয়াড়দের গণমাধ্যমের সাথে সম্পৃক্ততা নিশ্চিত করার দিকেও কড়া নজর রেখেছিল এবং গণমাধ্যম ও ভক্তদের সঙ্গে সম্পৃক্ততার শর্ত পূরণে ব্যর্থতার জন্য ম্যাচ ফিতে ৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রেখেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

1

সারা দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আশঙ্কা

2

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

3

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

4

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

5

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ক

6

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

7

সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর আটক

8

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

9

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

10

৫৩ বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

11

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

12

বাঁশখালীর ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

13

আগামীকাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

14

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

15

মিজোরামে পাচারের পথে বাংলাদেশি কুকুর

16

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

17

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

18

শীতে শুষ্ক আবহাওয়ায় খুশকি রোধে ঘরোয়া উপায়

19

রাজধানীসহ সারা দেশে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের সতর্

20