NNTV
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

জার্মানি-নেদারল্যান্ডসসহ বিশ্বকাপ থেকে বিদায় নিল ২০ দল

৪৮ দলের মহোৎসব দিয়ে শুরু হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন রূপ নিয়েছে নকআউট পর্বের রোমাঞ্চে। তবে এরই মধ্যে শিরোপার দৌড় থেকে বিদায় নিয়েছে ২০টি দেশ। গ্রুপ পর্বের লড়াই শেষে ১৬টি দলের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই, আর এবার নকআউটের প্রথম ধাপ অর্থাৎ শেষ ৩২-এর লড়াইয়ে হেরে টুর্নামেন্টকে বিদায় জানাল আরও চার পরাশক্তি।

এবারের আসরে গ্রুপ পর্বের তলানিতে থেকে আসর শেষ করেছে চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইরাক, জর্ডান, উজবেকিস্তান ও পানামা। এই ১২টি দল নিজ নিজ গ্রুপে চতুর্থ দল হিসেবে কোনো প্রভাব বিস্তার করতেই ব্যর্থ হয়। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে পারফর্ম করে গ্রুপ পর্বেই কপাল পুড়েছে ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উরুগুয়ের।

তবে আসল চমক আর ট্র্যাজেডি অপেক্ষা করছিল শেষ ৩২-এর নকআউট পর্বে। গ্রুপ পর্বের বাধা টপকালেও নকআউটের প্রথম ম্যাচেই স্বপ্নভঙ্গ হয়েছে দক্ষিণ আফ্রিকা, জাপান, জার্মানি ও নেদারল্যান্ডসের। বিশেষ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায়টি ছিল সবচেয়ে বড় ধাক্কা। প্যারাগুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক টাইব্রেকারে হেরে চোখের জলে মাঠ ছাড়তে হয় কাই হাভার্টজদের। তাদের সাথে ডাচদের বিদায়ও টুর্নামেন্টের সমীকরণ এক ধাক্কায় বদলে দিয়েছে। ফলে সব মিলিয়ে ২০টি দলের বিশ্বকাপ স্বপ্ন এখন পুরোপুরি শেষ, আর বাকি দলগুলো এগিয়ে চলেছে সোনালী ট্রফির দিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স

1

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

2

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

3

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

4

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

5

সিরিজসেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কিশোর ওপেনার সূর্যবংশী

6

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

7

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ

8

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

9

মাথিশা পাথিরানা ১৮ কোটি রুপিতে কলকাতায়

10

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

11

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান

12

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

13

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

14

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

15

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে। বসতবাড়িতে হামলা,

16

ইসলামে সন্তান প্রতিপালনের নীতিমালা

17

‘ঘুস সিন্ডিকেটর বিরুদ্ধে কঠোর হওয়ায় প্রভাবশালী মহলের দাপটে এ

18

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

19

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

20