NNTV
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডে ১৭ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ

মে মাসের শেষ দিকে আগামী অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। তবে ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের ভেন্যু নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এই টেস্টের মাঠ নির্বাচন।

আইসিসির সঙ্গে ইসিবির চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। চুক্তির শর্ত অনুসারে ফাইনাল লন্ডনে আয়োজন করতে হবে। গত দুটি আসরের মতো এবারের ফাইনালও ঐতিহ্যবাহী লর্ডসে হওয়ার কথা থাকলেও, পিচের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিকল্প হিসেবে ওভালকে বিবেচনায় রাখছে ইসিবি।

সম্প্রতি লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে চার দিনে গড়ালেও বোলার-সহায়ক উইকেটের কারণে ম্যাচটি শেষ হয় মাত্র ১৬৬ ওভারে। এর পর থেকেই লর্ডসের পিচ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে ।

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সঙ্গে ইসিবির চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে লর্ডসে দুটি টেস্ট আয়োজন বাধ্যতামূলক। ফলে ডব্লিউটিসি ফাইনাল যদি ওভালে সরিয়ে নেওয়া হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি লর্ডসেই আয়োজন করা হতে পারে।

সেই ক্ষেত্রে আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের সাতটি টেস্টের মধ্যে চারটিই হবে লন্ডনে। এতে দেশের উত্তরাঞ্চল কোনো টেস্ট ম্যাচ না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে অ্যাশেজ সিরিজের ভেন্যু নির্বাচন নিয়েও সমালোচনার মুখে পড়েছে ইসিবি। কারণ সিরিজটির জন্য লর্ডস, ওভাল, এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ ও রোজ বোলকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে, যেখানে জায়গা হয়নি ওল্ড ট্রাফোর্ডের।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে অ্যাশেজ-পূর্ব এই টেস্টটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে। তবে বিভিন্ন সূত্রের দাবি, ইসিবির কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পেলে এ মৌসুমে ম্যাচ আয়োজন না করতেও রাজি ল্যাঙ্কাশায়ার কর্তৃপক্ষ।

এদিকে সূচি নিয়েও আলোচনা রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০তম বর্ষপূর্তি টেস্টে অংশ নেবে তারা। ফলে ২০২৭ সালের মধ্যে ইংল্যান্ডকে টানা নয়টি টেস্ট খেলতে হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, যা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে জয় হোক বা পরাজয় কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত

1

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

2

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

3

তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যা

4

কে-পপ তারকার বিরুদ্ধে ২০০ বিলিয়ন ওন কর ফাঁকির অভিযোগে

5

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

6

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

7

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

8

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

9

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

10

রাজধানীর ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

11

নরসিংদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৩

12

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

13

বিশ্ব মা দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের রচনা প্রতিযোগিতা

14

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

15

যেভাবে কাজ করে ইরানের ‘শ্যাডো ফ্লিট’

16

ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় আঘাত হানার দাবি ইসরায়েলের

17

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

18

রোজার জন্য কেনা হচ্ছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

19

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

20