NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালদ্বীপকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপ ২০২৬-এ মালদ্বীপকে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রবিবার দুপুরে থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে বাংলাদেশের হাতে উঠে চ্যাম্পিয়নের ট্রফি।

সাবিনা খাতুনের নেতৃত্বে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। তাঁর নেতৃত্বে বয়সভিত্তিক টুর্নামেন্টে অসংখ্য ট্রফি জিতেছে বাংলাদেশ। সাফ ফুটবলের পর সাফ ফুটসালেও বাংলাদেশ ইতিহাস গড়ল সাবিনার নেতৃত্বে। থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাও আবার অপরাজিত ভাবে। এর আগে, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বাংলাদেশ। সমান ম্যাচে ভুটান ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। 

টুর্নামেন্টে যাওয়ার আগে অনেকের ধারণা ছিল খালি হাতে দেশে ফিরবেন সাবিনারা। ফুটসালে তো তাদের কোনো অভিজ্ঞতা নেই। সেই সাবিনারা ফুটসালে দেশকে এনে দিল বিরল সম্মান। প্রথম সাফ চ্যাম্পিয়নশিপেই অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

সাবিনা, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীনরা যে ফুরিয়ে যায়নি তা ফুটসালেই প্রমাণ দিয়েছেন। সাবিনা যে পারফরম্যান্স প্রদর্শন করেছেন, তা ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপকে হার মানিয়েছে। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল তারই। ফুটসাল ও ফুটবলের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু মেয়েরা তো এ খেলায় মোটেই অভ্যস্ত ছিলেন না। সাফই তাদের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক প্রথম খেলা। সেখানে কি না বাজিমাত করলেন তারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে বুঝিয়ে দিয়েছেন নতুন কৌশল হলেও এ খেলার শিরোপা জেতার সামর্থ্য তাদেরও রয়েছে। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করায় শঙ্কায় ছিল কী যেন হয়। শেষ পর্যন্ত নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। আজ মালদ্বীপকে হারিয়েচ্যাম্পিয়ন বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

1

প্রতি ভরি স্বর্ণ যে দামে কেনা যাবে

2

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

3

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

4

তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

5

পদত্যাগের দাবি জোরালোভাবে চলছে কিন্তু পদত্যাগ করবেন না যুক্

6

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

7

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

8

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

9

কুমিল্লায়

10

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

11

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

12

সোজাপথে রাজনীতি করুন ধর্মকে ব্যবহার না করে : মির্জা ফখরুল ইস

13

প্রধান উপদেষ্টা ভোট

14

টানা শীতে বিপর্যস্ত হাতিয়া, সবচেয়ে দুর্দশায় নিম্ন আয়ের মানুষ

15

আজকের নামাজের নির্ধারিত সময়সূচি

16

নারায়ণগঞ্জে খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

17

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

18

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

19

আবারও নতুন এআই মডেল এনে আলোচনায় ডিপসিক

20