NNTV
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের অধিনায়কের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন অভিনেত্রী

নিউজিল্যান্ডের সঙ্গে টি-২০ টুর্নামেন্ট নিয়ে বেশ ব্যস্ত ভারতের ক্রিকেট টিম। দলের নেতৃত্ব দিচ্ছেন ৩৫ বছর বয়সী সূর্যকুমার যাদব।

শুক্রবার (২৩ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে চমকপ্রদ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের দর্শক ও মিডিয়া। দুর্দান্ত সময় পার করা এই ক্রিকেটারের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী খুশি মুখার্জি। 

সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে খুশি মুখার্জি জানান, সূর্যকুমার যাদবের বিরুদ্ধে তিনি ৫০০ কোটি রুপির মানহানির মামলা করার কথা ভাবছেন। তার দাবি, তাদের মধ্যে হওয়া কথোপকথন ছিল সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ এবং এতে কোনো অশালীনতার বিষয় ছিল না। কিন্তু সেগুলো নিয়ে তার মানহানি করা হয়েছে।

অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত তিনি কোনো আইনি নোটিশ পাননি এবং কারো সম্মানহানিকর কোনো মন্তব্যও করেননি। তার অভিযোগ, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিষয়টি বাড়িয়ে আলোচনায় রাখার চেষ্টা করছেন।

খুশির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ফের নতুন করে আলোচনায় এসেছে সূর্যকুমার যাদব-খুশি মুখার্জি বিতর্ক। এর আগে সূর্যকুমারের এক ভক্ত ও ইনফ্লুয়েন্সার খুশির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছিলেন। এই পাল্টাপাল্টি মামলার হুমকিতে ভারতীয় ক্রিকেট ও বিনোদন অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

1

আজকের নামাজের সময়সূচি ২ জানুয়ারি ২০২৬ (১৮ পৌষ ১৪৩২, ১২ রজব

2

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযো

3

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

4

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

5

আগামীকাল শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

6

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

7

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

8

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

9

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

10

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

11

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপ

12

সিরিজসেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কিশোর ওপেনার সূর্যবংশী

13

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

৬৩ তম বার্ষিক সভা অনুষ্ঠিত বিএসআরএম(BSRM )- এর

16

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

17

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

18

হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগে সড়ক অবরোধ।

19

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

20