NNTV
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেমিফাইনালে ওঠার সমীকরণ কার কী

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শেষ চারের লড়াই জমে উঠেছে। ইতোমধ্যে দুই গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে, বাকি দুই জায়গা নিয়ে চলছে নানা সমীকরণ। শেষ চারের অবশিষ্ট দুটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে গ্রুপ-১ থেকে জিম্বাবুয়ে বিদায় নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে। এ গ্রুপ থেকে শেষ টিকিটের জন্য লড়বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে উইন্ডিজ। রবিবার কলকাতায় মুখোমুখি হবে দুই দল। জয়ী দলই যাবে সেমিফাইনালে। তবে ম্যাচ পরিত্যক্ত হলে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠতে চাইলে আজ ইংল্যান্ডকে হারাতে হবে। হারলে তাদের আশা নির্ভর করবে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর।

অন্যদিকে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ। ইংল্যান্ডের কাছে যদি নিউজিল্যান্ড হেরে যায় তবে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারে। কিউইদের সমান ৩ পয়েন্ট হবে তাদের। কিন্তু তখন নেট রানরেটের হিসাব আসবে, বড় ব্যবধানে ইংল্যান্ডের কাছে না হারলে যেখানে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

1

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

2

আজ বিশ্ব ধরিত্রী দিবস

3

দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

4

তাহসান স্ত্রী রোজার পুরোনো ভিডিও ভাইরাল

5

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

6

ইরান যুদ্ধ নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে, দ্য গা

7

আগামীকাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

8

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

9

রাজপথ কাঁপানো নেতা রাজিব: আদর্শে অটল, নেতাকর্মীদের আস্থার প্

10

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

11

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

12

নতুন ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিলেন স্টিভ স্মিথ

13

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সাক্ষাৎ

14

বিসিবি মেনে নিলো আইসিসির সিদ্ধান্ত

15

মাদককাণ্ডে আটক তুরস্কের জনপ্রিয় অভিনেতা

16

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

17

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযো

18

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

19

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

20