NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে পৌঁছেছে। বৃহস্পতিবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়েছে অর্পিতা-মুনকিরা জুটির দুর্দান্ত খেলা। টানা তিন জয় ও পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত। ফলে আগামী শনিবার একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটেই মামনি চাকমার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর নেপাল রক্ষণে মনোযোগ বাড়ালেও বিরতির আগে আবার আঘাত হানে বাংলাদেশ। যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। ম্যাচের ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ নিয়ে চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে আলপির গোলসংখ্যা দাঁড়াল সাত।

এর আগে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সাফে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, দুটিতেই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২৪ আসরে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়, আর ২০২১ সালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এবারও সেই চেনা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে আরেকটি শিরোপার লড়াই অপেক্ষা করছে লাল-সবুজের কিশোরীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস ভাড়া বৃদ্ধিতে ছাত্রশক্তির মাহফুজ এর তীব্র নিন্দা

1

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

2

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

3

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

4

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

5

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

6

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

7

পেরুতে জোড়া ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু

8

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

9

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

10

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

11

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

12

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

13

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প

14

বাংলাদেশকে আরও জয় উপহার দিতে চান আর্জেন্টিনা কোচ স্কালোনি

15

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

16

মৌমাছির কামড়ে আম্পায়ারের মৃত্যু

17

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

18

ঋণখেলাপি যারা তারাই কি সংসদের পরিচালক

19

আগামীকাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

20