NNTV
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

কোচ জাবি আলনোসেকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার ২৪ ঘণ্টা পার না হতেই বরখাস্ত হলেন তিনি। বায়ার লেভারকুসেনের মত মিডল ক্লাস একটি দলকে চ্যাম্পিয়ন করার পর গত গ্রীষ্মে রিয়ালে যোগ দিয়ে এক মৌসুমও টিকতে পারলেন না তিনি।

মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে কঠিন মৌসুম পার হওয়ার পর আরবেলোয়া সোমবার দলের দায়িত্ব গ্রহণ করেন। এর একদিন আগে জেদ্দায় সুপারকাপ ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ ব্যবধানে হারের মধ্য দিয়ে দল আসে।

আরবেলোয়া বলেন, ‘এখন সবাই শূন্য থেকে শুরু করছে। এটি শুধু আমার জন্য নয়, প্রতিটি খেলোয়াড়ের জন্য নতুন সূচনা। আমাদের দলে অনেক অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় আছে। যারা ছয়বার ইউরোপীয় কাপ জিতেছে, তাদের উপস্থিতি আমরা ভুলতে পারি না।’

তিনি যোগ করেছেন, ‘ভিনিসিয়াসের মতো তারকা খেলোয়াড়দের পাশে পাওয়া সত্যিই ভাগ্য। আমরা চাই তাকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখব।’

আরবেলোয়া এই কোচিংয়ে ফিরলে ফিটনেস কোচ আন্তোনিও পিন্টুস ও প্রথম দলে যুক্ত হচ্ছেন। আর্বেলোয়া বলেন, ‘পিন্টুসের অভিজ্ঞতা আমাদের বড় সহায়ক হবে। তিনি খেলোয়াড়দের ভালোভাবে চেনেন এবং ফিটনেস ক্ষেত্রে বিশ্বসেরা।’

মরিনহোর মতো কোচিং স্টাইল অনুকরণ করবেন কি-না জিজ্ঞেস করলে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি শুধু নিজস্ব শৈলীতে কাজ করব। ব্যর্থতার ভয় নেই, তবে অন্য কাউকে অনুকরণ করলে সাফল্য নিশ্চিত হবে না।’

এই মৌসুমে আরবেলোয়া তিনটি ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে দায়িত্ব নিচ্ছেন: লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে। তিনি স্পষ্ট করে বলেছেন, এটি একটি নতুন সূচনা, নতুন শক্তি এবং সবাইকে শূন্য থেকে শুরু করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

1

মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আর

2

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

3

বাংলাদেশের মিনহাজুল আলম হলেন সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার

4

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

5

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

6

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

7

সিলেটে জিরো পয়েন্ট এলাকায় ব্যবসায়ীর মৃত্যু

8

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

9

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

10

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

11

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

12

ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা ২১৭

13

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন ক্রিকেট

14

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

15

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

16

সাগর-রুনি হত্যাকান্ড: সাগরের মা শেষ নিঃশ্বাস পর্যন্ত হত্যার

17

রাজধানীর ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

18

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

19

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

20