NNTV
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করলেন স্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে । আজ সোমবার সকাল ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

আহত স্বামী হানিফ শেখ (২৪) ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকার বাসিন্দা। স্ত্রীর নাম সুমাইয়া আক্তার (২২)। তার বাড়িও একই এলাকায়। তবে সম্প্রতি তারা ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে তারা হোগলাডাঙ্গী সদরদী মহল্লার মো. বদিউজ্জামানের বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।গতকাল রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে হানিফের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর বিএনপির অঙ্গ

1

নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর

2

ট্রাম্প বিলিয়ন ডলার সহায়তা দেবেন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত

3

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

4

এপস্টেইন নথি প্রকাশের পর মুখ খুললেন মেলিন্ডা গেটস

5

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

6

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

7

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ আগামী ৩ মে

8

অবশেষে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

9

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

10

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

11

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

12

জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে

13

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

14

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

15

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

16

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

17

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

18

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

19

অস্ট্রেলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জনের প্রাণহা

20