NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। গতকাল  বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- জয়কালীপুর গ্রামের মৃত আব্দুল কাদির শিকদারের ছেলে আবু বক্কর (৪০) এবং ডোমরাকান্দি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে অলি মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আবু বক্করের দোচালা টিনের ঘর থেকে দুইজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের হেফাজতে থাকা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

1

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কা

2

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

3

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

4

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

5

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

6

১৪৮ ড্রোন ও ৮৬ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহ

7

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

8

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

9

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযো

10

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

11

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে শাহরুখের ‘কিং

12

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

13

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

14

নতুন প্রজ্ঞাপন:সহকারী শিক্ষক-শিক্ষিকার বাড়তি বেতনসুবিধা

15

রাজগঞ্জে তীব্র গরমে লাইনে দাঁড়ানোদের মাঝে ঠান্ডা পানি বিতরণ

16

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

17

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

18

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

19

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

20