NNTV
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে মা-মেয়ের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে সিলিং ফ্যানের সাথে বাঁধা গলায় ওড়না প্যাঁচানো মা মেয়ের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

গতকাল সোমবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

মৃতরা হলেন- পার্বতীপুরের কালিরহাট গ্রামের নিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবিতা রানী রায় (৩৩) এবং তাদের মেয়ে পল্লবী রায় (১৪)। ছবিতা রানী গৃহিণী ছিলেন। আর পল্লবী স্থানীয় বারাই গোল্ডেন হোপ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, পল্লবী রায় একই স্কুলের এক ছাত্রকে পছন্দ করত। গত ১৯ জুন তার সঙ্গে পালিয়ে যায়। পরে দুই পরিবারের লোকজন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। এরপর থেকে পল্লবী রায়কে তার পরিবারের লোকজন চোখে চোখে রাখত। এ নিয়ে তাদের পরিবারে প্রতিদিনই কোনো না কোনো ঝগড়া লেগেই থাকতো। এ নিয়ে মা ছবিতা রানী রায় ও মেয়ে পল্লবী রায় দুইজন দুটি ওড়না দিয়ে ঘরে একই ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে।

 পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে মা ও মেয়েকে দুটি ওড়না দিয়ে ঘরে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমার ধারনা, আগে মেয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার পর মা আত্মহত্যা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

2

উত্তাল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ,টিয়ারশেল নিক্ষেপ

3

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

4

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুরু ফেরি চলাচল

5

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনূভুত

6

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

7

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

8

রাজপথ কাঁপানো নেতা রাজিব: আদর্শে অটল, নেতাকর্মীদের আস্থার প্

9

যেভাবে হোয়াটসঅ্যাপের প্রতারণা থেকে বাঁচবেন

10

ইসরায়েলিরা ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন : দ্য গার্ডিয়ান

11

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক

12

বানিয়াচংয়ে মাথায় ইট পরে শ্রমিকের মৃত্যু

13

তীব্র তাপদাহ ও খাবার পানির সংকটে হাঁসফাঁস করছে জাপানিরা

14

ফরিদপুরকে বিভাগ করার দাবিতে সহমত: তারেক রহমান

15

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

16

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

17

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

18

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ

19

জ্বালানির জন্য-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্ত

20