NNTV
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন একটি ভবনে দুই সহকর্মীর মারামারি থামাতে গিয়ে মো. সাকিব (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদীনগরের রব টাওয়ার এলাকার ১৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. মুনসুর জানান, সকালে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিকের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় সাকিব তাদের থামানোর চেষ্টা করে বলেন, ‘মারামারি না করে কাজ করুন।’ এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই শ্রমিক সাকিবকে মারধর করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে তাকে মেঝেতে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিবের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেকে। তার বাবার নাম সাইফুল ইসলাম। চার বছর আগে তিনি বিয়ে করেন। পরিবারে তিনি দুই ভাই ও দুই বোনের মধ্যে একজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জনের প্রাণহানি

1

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

2

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

3

১১ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

4

জামায়াত নেতাকে বাসায় গ্রিল কেটে হত্যা

5

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে শাহরুখের ‘কিং

6

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

7

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বে

8

সৌদি আরবে মিললো বিরল খনিজ

9

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

10

এপেক্স ক্লাব বাংলাদেশ ডিস্ট্রিক্ট -১ এর কনভেনশন অনুষ্ঠিত

11

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

12

শরীয়তপুরে চাঁদাবাজির মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

13

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

14

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

15

দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে

16

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

17

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

18

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

19

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

20