NNTV
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসামাজিক কর্মকাণ্ডে নরসিংদীতে প্রশাসনের কঠোর অভিযান

জনস্বার্থে  নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় বিভিন্ন পার্ক, হোটেল ও রেস্টুরেন্টে দিনব্যাপী সাঁড়াশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপের প্রমাণ পাওয়ায়  "শখের হাড়ি" নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল নরসিংদীর নাগরিকান্দি এলাকায় নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে দণ্ডবিধি-১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আলামত জব্দ করে সেটি সিলগালা করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট চলাকালে এলাকার সকল পার্ক, হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের যেকোনো ধরনের অনৈতিক, অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান চলাকালে কোনো শিক্ষার্থী যেন ইউনিফর্ম পরিহিত অবস্থায় এসব স্থানে ঘোরাফেরা বা অবস্থান না করে, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও আসমা জাহান সরকার বলেন, “জনস্বার্থ, সামাজিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অসামাজিক, অনৈতিক কিংবা অশ্লীল কার্যকলাপে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদেরও এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “নাগরিকদের জন্য নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তদারকি এবং মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও 
অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে:ট্রাম্প

1

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

2

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

3

জন সিনা বিদায় জানালেন রেসলিংকে

4

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

5

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

6

রোহিত শীর্ষস্থান ধরে রাখলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের

7

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

8

‎নারায়ণগঞ্জে অটোচালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

9

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

10

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

11

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

12

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

13

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

14

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

15

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

16

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

17

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

18

উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত ২

19

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

20