NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট প্রক্রিয়ায় সকল পক্ষকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইচ উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি বলেন, কেউ জিতবে, কেউ হারবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটগ্রহণের সঙ্গে যারা যুক্ত, তারা যেন কেউ কোনো পক্ষ না নেন। শিক্ষার্থীরা যেসব অভিযোগ তুলছে, আমরাও সেগুলো দেখছি। আশা করি প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় জটলা দেখা যাচ্ছে। আমরা আশাবাদী, এসব জটলা থেকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।

দুই দশক পরে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ২০ বছরের অচলায়তন ভেঙে আজ ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

1

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

2

যেসব কার্যসূচি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে

3

ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

4

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

5

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

6

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

7

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

8

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

9

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

10

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যাহ্নভোজে অংশ নিলেন

11

হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে পুরস্কার বিতরণ

12

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

13

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

14

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

15

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

16

আবারও নতুন এআই মডেল এনে আলোচনায় ডিপসিক

17

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

18

চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে আলোচনায় মইনুল ইসলাম সরকার

19

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

20