NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার বহিষ্কৃত হলেন বিএনপির আরও ১৪ নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলায় বিএনপির বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কৃত নেতারা দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমদ মিলন ও আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরে জেলা বিএনপির পৃথক দুটি পত্রে বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, একই ইউনিটের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য উছমান গণি, উপজেলা বিএনপির চতুর্থ যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য সুকেশ দেবনাথ, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য বুরহান উদ্দিন, বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক।

অন্য বহিষ্কৃত নেতারা হলেন—জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আস. ম. খালিদ, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইছাক আলী এবং পৌর বিএনপির সদস্য আব্দুল মজিদ।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, নির্বাচনের আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রয়োজনে আরও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

1

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

2

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য অনুষ্ঠিত রাষ্ট্রীয় শ

3

ঈদযাত্রা: তৃতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

4

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

5

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

6

রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে চান ফিফা সভাপতি

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

9

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

10

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

11

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

12

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

13

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

14

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

15

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

16

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

17

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামে

18

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

19

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

20