NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৫০০ স্বাক্ষর দরকার তাসনিম জারার ।

তাসনিম জারা পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে,তিনি ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতেছেন।

প্রার্থী হওয়ার জন্য আইন অনুযায়ী নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষর সংগ্রহ করতে হবে, যা সংখ্যায় প্রায় পাঁচ হাজার।

এই লক্ষ্য পূরণে রবিবার সকাল থেকে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন তাসনিম জারা। প্রথম দিনেই প্রায় তিন হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ এখনো তার প্রয়োজন আরও প্রায় দেড় হাজার স্বাক্ষর

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার রাত সাড়ে ৯টার  ফেসবুক পোস্টে মাধ্যমে তিনি জানান,সকাল থেকে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত প্রায় তিন হাজার স্বাক্ষর সংগ্রহ করা সম্ভব হয়েছে। লক্ষ্যে পৌঁছাতে মোট পাঁচ হাজার স্বাক্ষর প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

স্বাক্ষর সংগ্রহে স্বেচ্ছাসেবকদের ভূমিকার কথাও তুলে ধরেন তাসনিম জারা। তিনি জানান, মাহি, সাগরিকা, রাফির মতো উদ্ভাবনী স্বেচ্ছাসেবকেরা ফর্ম নিয়ে অল্প সময়ের মধ্যেই ১০ থেকে ২০টি করে স্বাক্ষর সংগ্রহ করে জমা দিচ্ছেন।

এ কার্যক্রমে অংশ নিতে আগ্রহীদের জন্য দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। ভোটারদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার সময় ফর্মের প্রথম পাতায় নাম, ঠিকানা ও স্বাক্ষর দিতে হবে। তবে ক্রমিক নম্বর ও ভোটার নম্বরের কলাম ফাঁকা রাখতে হবে। দ্বিতীয় পাতায় একই ব্যক্তির নাম পুনরায় লিখে ভোটার আইডি নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে ফর্ম বাতিল হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

সংগ্রহ করা ফর্ম জমা দেওয়ার জন্য ঢাকা–৯ আসনের দুটি স্থানে বুথ স্থাপন করা হয়েছে। একটি বুথ খিলগাঁও তালতলা মার্কেটসংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে এবং অন্যটি বাসাবো বালুর মাঠ এলাকায়।

তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে মাধ্যমে  জানান, তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করবেন ও ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

1

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

4

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

5

ধানের শীষের পক্ষে চরভৈরবী ২ নং ওয়ার্ডে গণসংযোগ

6

আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নফল নামাজ

7

নতুন নিয়ম আইপিএলের নিলামে

8

বিজয়-রাশমিকার বিয়ে আজ

9

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

10

মুসলিম বিশ্বকে ভাঙ্গার ইসরাইলের নতুন ষড়যন্ত্র

11

মাদারীপুর প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর

12

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

13

বাংলাদেশের নির্বাচন গিয়ে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

14

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

15

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

16

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

17

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

18

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

19

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

20