NNTV
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

যুক্তরাজ্যের গাড়ির ব্র্যান্ড মরিস গ্যারেজের (এমজি) এইচএস সিরিজের নতুন দুই মডেলের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) গাড়ি বাজারে আনল র‍্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড। দেশের বাজারে এমজি ব্র্যান্ডের পরিবেশক হলো প্রতিষ্ঠানটি। দুই মডেলের গাড়ি হাইব্রিড।নতুন এ সিরিজের গাড়ির দাম শুরু ৪৯ লাখ টাকা থেকে। প্লাগ-ইন হাইব্রিড মডেলটির দাম প্রায় ৫৯ লাখ টাকা। 

রাজধানীর র‌্যানকন কার হাব লিমিটেডের গুলশান বিক্রয় কেন্দ্রে অনুষ্ঠানের মাধ্যমে এমজি এইচএস সুপার হাইব্রিড এবং এমজি এইচএস হাইব্রিড প্লাস গাড়ি বিক্রির ঘোষণা দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যানকন কার হাব লিমিটেডের সেল্স টিমের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, এমজির দুই নতুন গাড়ি বাজারে পাওয়া যাবে। এর মধ্যে এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলটি একটি প্রচলিত হাইব্রিড গাড়ি। গাড়িটি ব্যাটারি ও জ্বালানি দুটিই ব্যবহার করে চলবে। এর দাম পড়বে ৪৯ লাখ টাকা। আর এমজি এইচএস সুপার হাইব্রিড প্লাস ধরনের গাড়িটি প্লাগ-ইন হাইব্রিড ধরনের। অর্থাৎ গাড়িটি শুধু বিদ্যুৎ ব্যবহার করেও চলতে পারে। আবার বিদ্যুৎ ও জ্বালানি এ দুই মাধ্যম ব্যবহার করেও চলতে পারে। এ মডেলের গাড়ির দাম পড়বে ৫৯ লাখ টাকা। আর টেস্ট ড্রাইভের জন্য যোগাযোগ করতে পারেন র‌্যানকন কার হাব লিমিটেডের বিক্রয় কেন্দ্রে। 

তিনি আরও জানান, এইচএস সিরিজের এ গাড়িগুলো একই ধরনের বাজারের অন্যান্য এসইউভি গাড়ির তুলনায় দামে অনেকটাই সাশ্রয়ী। হাইব্রিড এসইউভি গাড়ির মধ্যে নতুন মানদণ্ড স্থাপন করবে উন্নত প্রযুক্তি, উচ্চ জ্বালানি দক্ষতার এ নতুন দুই মডেলের গাড়ি। এ দুই মডেলের গাড়ি ক্যাশমিয়ার সিলভার মেটালিক, পার্ল ব্ল্যাক মেটালিক, ডায়মন্ড রেড মেটালিক, লুনার গ্রে মেটালিক ও পার্ল ওয়াইট মেটালিক এ পাঁচ ধরনের রঙে পাওয়া যাবে। এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলের গাড়িটি তৈরি করা হয়েছে দৈনন্দিন ব্যবহারের জন্য। গাড়িটিতে রয়েছে এমজির স্মার্ট হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ ২২১ দশমিক ৩ বিএইচপি (ব্রেক হর্সপাওয়ার) শক্তি উৎপাদন করতে সক্ষম। আর এমজি এইচএস সুপার হাইব্রিড মডেলের গাড়িটি মূলত প্লাগ-ইন হাইব্রিড ধরনের গাড়ি। যাঁরা বৈদ্যুতিক গাড়ি চালাতে চান, তাঁদের জন্য এ গাড়ি। ৫৯ লাখ টাকা মূল্যের এ গাড়িতে রয়েছে ২৪ দশমিক ৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ দিলে শুধু বিদ্যুৎ ব্যবহার করে গাড়িটি ১২০ কিলোমিটারের বেশি পথ চলতে পারে। আবার ব্যাটারির পূর্ণ চার্জ ও পূর্ণ জ্বালানি ট্যাংক একসঙ্গে চালালে গাড়িটি ১ হাজার কিলোমিটারের বেশি চলতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

1

'এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই?'

2

কমতে পারে রাতের তাপমাত্রা

3

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

4

মন্‌জুরুল ইসলাম: পাঁচ ধাপে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা

5

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

6

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

7

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

8

হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগে সড়ক অবরোধ।

9

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

10

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

11

বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ইরানে ফেরার ঘোষণা দিলেন পাহলভ

12

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

13

ইলন মাস্কে নতুন ইতিহাস গড়লেন সম্পদ অর্জনে

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

রাজধানীতে হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

16

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

17

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

18

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

19

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

20