NNTV
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত : মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন’-এর অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল রবিবার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি।

পরে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।

এরপর দ্বিতীয় দফায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি যে জবাব দেন, সেটিও সন্তোষজনক বলে বিবেচিত হয়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশনও তাকে বরখাস্তের পক্ষে মতামত দেয়।

সব আইনি প্রক্রিয়া শেষে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ তার অনুপস্থিতির তারিখ অর্থাৎ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত তলব করেছে বাংলাদেশের হাইকমিশনারকে

1

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

2

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

3

ফুলবাড়ীতে বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শি

4

নরসিংদীতে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত

5

শেরপুুরে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত শুরু

6

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

7

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

8

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

9

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

10

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

11

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

12

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

13

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

14

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

15

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

16

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

17

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

18

মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন :এবি পার্টি

19

আজ রাত ১২টায় আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে

20