NNTV
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে

কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ জোরদার করার লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার নতুন এবং ২০ হাজার বিদ্যামান চালক রয়েছেন। এতে ব্যয় হবে ২৩০ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত ২৩১ কোটি টাকার একটি ভৌত সেবা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রকল্পের বিস্তারিত তথ্যানুযায়ী, মোট ৬০ হাজার চালকের মধ্যে ৪০ হাজার জন হবেন একেবারেই নতুন, যাদের দক্ষ পেশাদার চালক হিসেবে গড়ে তোলা হবে। বাকি ২০ হাজার জন বর্তমানে কর্মরত চালক, যাদের উন্নত কারিগরি ও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ শীর্ষক বৃহৎ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ প্যাকেজটি বাস্তবায়িত হবে। 

অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে, বর্তমানে কর্মরত সাধারণ চালকদের বিদেশের বাজারে বিশেষ কোনো চাহিদা নেই। তাই এই প্রকল্পের মাধ্যমে তাদের ক্রেন ও এক্সক্যাভেটরের মতো ভারী যন্ত্রপাতি চালানোর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা বিদেশে উচ্চ বেতনে চাকরির সুযোগ পান। এটি সরকারের দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশলের অংশ এবং এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।


এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে। নতুন ৪০ হাজার চালককে ৪ মাস মেয়াদি ৮০ দিনের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের চোখ পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ২০ হাজার চালককে চশমাও সরবরাহ করা হবে। 

নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে প্রশিক্ষণ শেষে তাদের হাতে আন্তর্জাতিক মানের সনদ ও লাইসেন্স তুলে দেওয়া হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেছেন, এই প্রকল্পের ফলে দক্ষ চালকেরা আন্তর্জাতিক বাজারে উচ্চ আয়ের সুযোগ পাবেন, যা দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের প্রবাহ অনেকাংশে বাড়িয়ে দেবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরেও সড়ক নিরাপত্তার মানে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

একই বৈঠকে সাধারণ মানুষের কল্যাণে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এক কোটি লিটার সয়াবিন তেল এবং সৌদি আরব থেকে ১৯১ কোটি ৪১ লাখ টাকায় ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রতি লিটার তেলের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা ৮৫ পয়সা। 

অন্যদিকে, খুলনায় রেলওয়ের জমিতে ২৫০ শয্যার হাসপাতাল তৈরির একটি পুরনো পিপিপি প্রকল্প তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে উপদেষ্টা জানান যে, বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং কমিশনের ২১ সদস্য বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

1

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

2

France and UK launch

3

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

4

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

5

ঝিনাইদহে ভোট চাওয়ার নাম করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

6

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

7

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ

8

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

9

দর্শকপ্রিয়তায় তুঙ্গে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’

10

১১০টি এয়ারগানের গুলি দুইটি এয়ারগান উদ্ধার

11

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

12

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

13

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

14

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

15

অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আইএসইউতে

16

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

17

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

18

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

19

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

20