NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, লাওস, সিয়েরা লিওনসহ মোট আট দেশের নাগরিকদের জন্য পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। এই দেশগুলো আগে আংশিক বিধিনিষেধের আওতায় ছিল।

হোয়াইট হাউজ জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, এসব দেশে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য প্রয়োজনীয় যাচাই-বাছাই ব্যবস্থা ও তথ্য আদান-প্রদানের কার্যকর কেন্দ্রীয় ব্যবস্থা নেই।

সিরিয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে এমন সময়, যখন ট্রাম্প নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আলোচনার পর দেশটিকে সহায়তা প্রদানের অঙ্গীকার করেছিলেন। হোয়াইট হাউজ জানিয়েছে, দীর্ঘ সময়ের গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে পাসপোর্ট ও নাগরিক নথি যাচাইয়ে কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই।

এর আগে জুনে ট্রাম্প ১২ দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও সাতটি দেশের জন্য আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এছাড়া আরও ১৫ দেশের ওপর আংশিক প্রবেশ-নিয়ন্ত্রণ রয়েছে।

ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে এসেছে। চলতি বছর ন্যাশনাল গার্ড মোতায়েন, সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো এবং নিরাপত্তা নিশ্চিতের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে অ্যামোনিয়া গ্যাস লিকেজে ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

1

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

2

২৫ মার্চ সেই কাল রাত, গনহত্যা দিবস আজ

3

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার

4

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

5

জার্মানির গোল কেন বাতিল? সিদ্ধান্তের কারণ জানাল ফিফা

6

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

7

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

8

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

9

এহছানুল হক মিলন পেয়েছেন নতুন মন্ত্রিসভায় ডাক

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

জেনে নিন সকালে খালি পেটে জিরা পানি পানের উপকারিতা

12

কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ প্রকাশ

13

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

14

পর্তুগালের দায়িত্ব ছাড়লেন রবের্তো মার্টিনেজ

15

চাঁপাইনবাবগঞ্জে যুবককে কোপানোর ঘটনায় গ্রেফতার ২

16

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

17

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

18

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

19

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

20