NNTV
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

চীন আগামী বছর থেকে নির্ধারিত কোটার বাইরে ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে আমদানি করা গরুর মাংসের উপর তিন বছরের জন্য ৫৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে। যা তিন বছরের জন্য প্রযোজ্য হবে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় গরুর মাংস শিল্পের ক্ষতি হওয়ায় এই সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, তাজা, হিমায়িত, হাড়সহ ও হাড়বিহীন সব ধরনের গরুর মাংসের আমদানিতে স্থানীয় শিল্পের ওপর প্রভাব পড়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ধীরে ধীরে শুল্কগুলো শিথিল করা হবে। নির্ধারিত কোটার মধ্যে থাকলে এই শুল্ক আরোপ হবে না। ২০২৬ সালে ব্রাজিলের কোটা ১১ লাখ টন, আর্জেন্টিনার কোটা প্রায় তার অর্ধেক, অস্ট্রেলিয়ার দুই লাখ টন এবং যুক্তরাষ্ট্রের ১ লাখ ৬৪ হাজার টন। কোটা প্রতিবছর সামান্য বৃদ্ধি পাবে।
চীনের মন্ত্রণালয় জানায়, অস্ট্রেলিয়ার সঙ্গে গরুর মাংস সম্পর্কিত মুক্ত বাণিজ্য চুক্তির কিছু অংশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে তারা স্পষ্ট করেছে যে, এই পদক্ষেপ শুধুমাত্র স্থানীয় শিল্পকে সহায়তা করার জন্য এবং গরুর মাংসের সাধারণ বাণিজ্য সীমিত করার উদ্দেশ্য নয়।

বিশ্লেষকেরা বলছেন, চীনে গরুর মাংসের দাম কমে যাওয়ার পেছনে বিশ্ব অর্থনীতির ধীরগতি, সরবরাহ বৃদ্ধি এবং চাহিদার পতন মূল কারণ। একই সময়ে আমদানি বেড়েছে, ফলে দেশগুলো এখন চীনের জন্য গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ প্রকাশ

1

আগামী ২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

2

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

3

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

4

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

5

আরও ৬২ হাজার মেট্রিক টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

6

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

7

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

8

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

১১ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

11

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

12

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

13

সাড়ে ৯ লাখ ছাড়াল পোস্টাল ভোটের নিবন্ধন।

14

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

15

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

16

দেড় বছর বিরতির পর নারী ফুটবল লিগ শুরু হলেও তা নিছক নিয়ম রক্ষ

17

কে-পপ তারকার বিরুদ্ধে ২০০ বিলিয়ন ওন কর ফাঁকির অভিযোগে

18

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক করেছে বিজ

19

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

20