NNTV
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের উপর হামলা হলে মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি হবে :রাশিয়া

ইরান ও যুক্তরাষ্টকে সংযম থাকতে বললো রাশিয়া আরও বলে ইরানে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি হবে।সোমবার (২৬ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানান।
 
ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদন প্রসঙ্গে দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে।’

তিনি বলেন, উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই, তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে।
 
তবে রাশিয়া এর আগেও সতর্ক করে বলেছে যে, ইরানের ওপর যেকোনো হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে মস্কো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

1

২০২৬ সালে কোনো মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীর

2

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

3

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

4

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

5

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

6

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

7

চীনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

8

এভারকেয়ারে ওসমান হাদি

9

সারের বাড়তি দরে চাপে কৃষক, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

10

দেশের সব জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্

11

লামিন ইয়ামাল পেলেন সুখবর

12

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

13

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

14

ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিল আরব

15

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

16

অবশেষে বিয়ে করলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট

17

আগামীকাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

18

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

19

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

20