NNTV
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

ভেনেজুয়েলার পর ট্রাম্পের লক্ষ্য হতে পারে ইরান এই তথ্য জানিয়েছে খ্যাতনামা মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক জেফ্রি ডি স্যাকস ।


তিনি বলেছেন, তেহরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিমাত্রায় আগ্রহী এবং এই পরিস্থিতি বিশ্বকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলা বিষয়ে সাক্ষ্য দেওয়ার পর ইন্ডিয়া টুডে গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রি স্যাকস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তারা বলে ‘রুলস-বেইজড অর্ডার’। কিন্তু আসলে এটা বাস্তব নয়। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্র এখন একটি ‘রোগ স্টেট’ (নিয়ন্ত্রণহীন রাষ্ট্র), যেখানে সাংবিধানিক কাঠামোর বাইরে সামরিক শক্তি পরিচালিত হচ্ছে।’

স্যাকস দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প প্রায় আট বছর আগেই লাতিন আমেরিকার নেতাদের জিজ্ঞেস করেছিলেন, আমি সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালাই না কেন? এটা থেকে বোঝা যায়, এই ধরনের সামরিক পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল।

খ্যাতনামা এই অর্থনীতিবিদ সবচেয়ে উদ্বেগজনক মন্তব্য করেন ইরান প্রসঙ্গে। জেফ্রি স্যাকস বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হলে পরিস্থিতি ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ হবে। তার মতে, ইরান আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মালিক এবং দেশটি এমন এক অঞ্চলে অবস্থিত, যেখানে বড় শক্তিগুলোর সরাসরি স্বার্থ জড়িত। ফলে সেখানে যুদ্ধ শুরু হলে তা সহজেই বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে।

তিনি জানান, নতুন বছরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে মার-আ-লাগোতে বৈঠক করেন। সেই বৈঠক থেকে ‘ইরান পরবর্তী লক্ষ্য’—এমন বার্তা দেওয়া হয়েছে বলে তার দাবি।

এই প্রেক্ষাপটে জেফ্রি স্যাকস চলতি বছরে ভারতের নেতৃত্বে ব্রিকসভুক্ত দেশগুলোকে জাতিসংঘ সনদ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তার মতে, তা না হলে বিশ্ব এক ভয়াবহ অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

1

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

2

নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

3

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

4

ইসরায়েলির হামলার পর গাজায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নি

5

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

6

আজ যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

7

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

8

খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

9

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

10

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

11

হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

12

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো বিপিএল

13

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

14

সাবিনার ঝলকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

15

ভিএআর প্রযুক্তির বিপক্ষে রায় দিলেন একানব্বই শতাংশ ফুটবলভক্ত

16

চ্যাটজিপিটির নতুন ফিচার শপিং রিসার্চ

17

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

18

একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই নারী

19

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

20