NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

পৃথিবীর চারপাশের মহাকাশে প্রতিদিনই বাড়ছে মনুষ্য সৃষ্ট বিপজ্জনক আবর্জনা। এই মহাকাশ আবর্জনা (ব্যবহৃত রকেটের অংশ, অকেজো স্যাটেলাইট ও ভাঙা যন্ত্রাংশ) এখন শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, বরং মানব মহাকাশযাত্রার জন্য বড় হুমকি হয়ে উঠছে। সাম্প্রতিক এক ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৩ কোটি ছোট-বড় ধ্বংসাবশেষ দ্রুত গতিতে ঘুরে বেড়াচ্ছে। এর অনেকগুলো রকেট বিস্ফোরণ, পরিত্যক্ত স্যাটেলাইট এবং ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা মহাকাশযানের ফল। এসব বস্তু একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আরও নতুন আবর্জনা তৈরি করছে। এই পরিস্থিতিকে বলা হয় ‘কেসলার সিনড্রোম’ (একটি সংঘর্ষ থেকে ধারাবাহিক সংঘর্ষ তৈরি হওয়া), যা প্রথম ব্যাখ্যা করা হয় ১৯৭৮ সালে।

গত ৫ নভেম্বর চীনের শেনঝৌ-২০ মহাকাশযানের নভোচারীরা যখন দেশটির স্পেস স্টেশন থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তারা যানের জানালায় ছোট ফাটল দেখতে পান। পরে জানা যায়, মহাকাশের অতি ক্ষুদ্র ধ্বংসাবশেষের আঘাতেই এই ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে যানটি ফেরত পাঠানো স্থগিত করা হয়।

পরবর্তীতে চীন বিকল্প ব্যবস্থা হিসেবে ২৫ নভেম্বর একটি মানববিহীন শেনঝৌ-২২ কার্গো যান পাঠায়। শেষ পর্যন্ত নভোচারীরা নিরাপদে শেনঝৌ-২১ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসেন। এটি চীনের স্পেস স্টেশনের ইতিহাসে প্রথম বিকল্প প্রত্যাবর্তন ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মহাকাশ আবর্জনা বিশেষজ্ঞ মরিবা জাহ বলেন, এই ঘটনা মহাকাশে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করেছে। তার মতে, সঠিক তথ্য আদান-প্রদান, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড ছাড়া ভবিষ্যতে এমন ঝুঁকি আরও বাড়বে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মহাকাশ ব্যবস্থাপনায় এখনই সমন্বিত ও জবাবদিহিমূলক উদ্যোগ না নিলে ভবিষ্যৎ মহাকাশযাত্রা বড় বিপদের মুখে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে গ্রেফতার হয়েছে তাঁতীলীগ নেতা

1

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

2

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

3

বরগুনায় একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

4

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৭ জন গ্রেফতার

5

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

6

আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিল

7

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

8

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন বিএনপির মহাসচিব

9

জনগণের শক্তির কাছে পরাজিত হবে ষড়যন্ত্রকারীরা : আমীর খসরু

10

এপেক্স ক্লাব বাংলাদেশ ডিস্ট্রিক্ট -১ এর কনভেনশন অনুষ্ঠিত

11

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন

14

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

15

ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি পাকিস্তানের, আইসিসির আর্থিক ক

16

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

17

ব্যারিস্টারের মুখোশে এম. সারোয়ারের ভয়ংকর মিথ্যাচার

18

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

19

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ থেকে উন্মুক্ত

20