NNTV
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করলেন নায়ক

ফের বিয়ে করলেন টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভারতের বারাণসীতে অনেকটা গোপনে দ্বিতীয় বিয়ে সেরেছেন তিনি। জানা গেছে, বেশ কিছুদিন আগেই দুইজন মন বদল করেছেন। এবার সাতপাকে বাঁধা পড়লেন।

হিরণের সদ্য বিবাহিত স্ত্রীর নাম ঋতিকা গিরি। পেশায় একজন মডেল। সোশ্যাল মিডিয়ায় ঋতিকার বায়ো অনুযায়ী, তিনি ২০২২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এছাড়াও ২০১৯ সালে তিনি পূর্ব ভারতের বিউটি পেজেন্টে অংশ নেন এবং জয়ী হন।

হিরণের ব্যক্তিগত জীবন অবশ্য আগেও আলোচনার কেন্দ্রে এসেছে। ২০০৬ সালে অভিনেত্রী অনিন্দিতা ঘোষকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের আগে তাদের প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। তাদের এক কন্যাসন্তান রয়েছে। তার নাম নিয়াসা চট্টোপাধ্যায়।

তবে বিয়ের প্রায় ১৬ বছর পর, ২০২২ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও সে সময় এই বিচ্ছেদের খবরকে ‘অসত্য’ বলে দাবি করেছিলেন হিরণ নিজেই। সেই প্রেক্ষাপটে তালাকের আনুষ্ঠানিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, যা নিয়েই এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

চলচ্চিত্রে হিরণের অভিষেক হয় ২০০৭ সালে ‘নবাব নন্দিনী’ সিনেমার মাধ্যমে। এরপর ‘ভালোবাসা ভালোবাসা’, ‘চিরসাথী’, ‘মাঝিকিনে’সহ একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় করে টালিউডে নিজের জায়গা পাকা করেন। ২০২১ সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতেও সক্রিয় হন তিনি।
 
দ্বিতীয় বিয়ে নিয়ে হিরণ এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে চলছে তোলপাড়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

1

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

2

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

3

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

4

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

5

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

6

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

7

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

8

রাজধানীর ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

9

মাদারীপুরে বাম্পার ফলন হয়েছে আমন ধানের , শুরু ধান কাটার মহোৎ

10

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যম

11

এক মাসে ত্বক উজ্জ্বল করার উপায়

12

বেলাব উপজেলা ছাত্রদলেরপক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ

13

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

14

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

15

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

16

মির্জা ফখরুল গেলেন চীন সফরে

17

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

18

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

19

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

20