NNTV
প্রকাশ : May 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুরুতর অসুস্থ কারিনাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান্তর

রাজধানীতে লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে। দীর্ঘ সময়ের শারীরিক জটিলতা ও দ্রুত অবনতিশীল অবস্থার কারণে চিকিৎসকের পরামর্শেই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


গককাল সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা কায়সার। তার সঙ্গে রয়েছেন মা ও দুই ভাই। তবে পরিবারের আর্থিক ও কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার কারণে দেশে থেকে গেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

কায়সার হামিদ জানান, পরিবারের সদস্যরা মেয়ের সঙ্গে থাকলেও তিনি আপাতত দেশে থেকে কিছু জরুরি কাজ শেষ করছেন এবং চিকিৎসা ব্যয়ের বিষয়টি সামলানোর চেষ্টা করছেন। তিনি আরও জানান, চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সসহ ব্যয়বহুল খরচ মেটাতে পরিবারকে আর্থিক চাপে পড়তে হয়েছে, তাই ফিক্সড ডিপোজিট ভাঙা ও জমি বিক্রির মতো সিদ্ধান্তও নিতে হচ্ছে। মেয়ের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 সোমবার দুপুরে তিনি আরও  জানান, চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং পরিবারের ভিসাও পাওয়া গেছে। তবে চিকিৎসা খরচের চাপ এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন কারিনা কায়সার। কয়েক দিন ধরে অসুস্থতা বাড়তে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে সাধারণ সমস্যা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি ঘটে।

চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ রয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরবর্তীতে অবস্থার অবনতি হয়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার পরে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হন। ওয়েব সিরিজ “ইন্টার্নশিপ”, *“৩৬-২৪-৩৬”*সহ একাধিক নাটক ও ডিজিটাল কনটেন্টে কাজের মাধ্যমে তরুণ দর্শকদের মধ্যে তিনি পরিচিতি পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

1

বাংলাদেশের মিনহাজুল আলম হলেন সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার

2

১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি

3

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

4

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

5

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

6

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

7

পাকিস্তানকে ছাড়মূল্যে তেল দিবে রাশিয়া

8

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

9

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

10

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

11

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

12

টেক্সাসে রোবটদের কাজ শেখাতে তৈরি হলো ‘রোবট পার্ক’ স্কুল

13

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড ক

14

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

15

কাল যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

16

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

17

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

18

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

19

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

20