NNTV
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইডসে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন

এইডসে (এইচআইভি) আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই এইডস নিয়ে আতঙ্ক ছড়ানো বা আক্রান্তদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের এআরটি (অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি) সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘হিউম্যান রাইটস অ্যান্ড এইচআইভি উইথ জার্নালিস্টস: মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. জোনায়েদ মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান (নাহিদ), সহকারী অধ্যাপক ডা. বর্ণালী বড়ুয়া, ডা. অজয় কুমার ঘোষ, ডা. সামিরা জামাল, ডা. সাবিনা ইয়াসমিন এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শুভ।

চর্ম ও যৌনরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. সিফাত সায়মার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআরটি সেন্টারের ইনচার্জ ডা. সাইফুদ্দিন নেহাল।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, এইচআইভি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক কলঙ্ক ও বৈষম্য দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতিবাচক ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগীদের চিকিৎসা গ্রহণেও উৎসাহিত করা সম্ভব।

সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে ডা. জোনায়েদ মাহমুদ খান বলেন, ২০২৫ সালে চমেক হাসপাতালের এআরটি সেন্টারে ৩ হাজার ৯৪২ জনের এইচআইভি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে এবং ৩ হাজার ৮৬১ জনের ফলাফল নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ১৫ জন মারা গেছেন।

তিনি বলেন, বর্তমানে কার্যকর চিকিৎসা ব্যবস্থার কারণে এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। এমনকি গত ৩০ বছর ধরে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছেন—এমন রোগীও রয়েছেন। তাই আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করে তাদের সামাজিকভাবে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা বলেন, এইচআইভি ও এইডস সম্পর্কে ভুল ধারণা দূর করতে গণমাধ্যম, স্বাস্থ্য বিভাগ এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ নিশ্চিত করাই হতে পারে সচেতন সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

1

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

2

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

3

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির

4

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

5

বছরের শুরুর প্রথম দিন প্রাথমিকের বই পেলো শতভাগ শিক্ষার্থী

6

জানুয়ারিতে ২,২৭১ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

7

কারামুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.

8

মৌলভীবাজারে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

9

লাফিয়ে সংসদে কক্ষে ঢুকলেন নবনির্বাচিত এমপি মিলন

10

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

11

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

12

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

13

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

14

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬

15

যেসব কার্যসূচি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে

16

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

17

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

18

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

19

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

20