NNTV
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানছেন পেপ গার্দিওলা। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন সফল এই স্প্যানিশ কোচ। আগামী রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচই হবে সিটির দায়িত্বে তার শেষ ম্যাচ।

আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গার্দিওলার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এর মধ্য দিয়ে ইংলিশ ফুটবলের অন্যতম সফল এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

বিদায়ের ঘোষণা দিয়ে গার্দিওলা বলেন, ‘আমি কেন যাচ্ছি, সেটা জানতে চাইবেন না। বিশেষ কোনো কারণ নেই। তবে ভেতর থেকে অনুভব করছি, এটাই সঠিক সময়। কিছুই চিরস্থায়ী নয়। যদি হতো, তাহলে আমি এখানেই থাকতাম। কিন্তু ম্যানচেস্টার সিটির প্রতি ভালোবাসা, স্মৃতি আর মানুষের অনুভূতি সবসময় আমার সঙ্গে থাকবে।’

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেন তিনি। তার অধীনে সিটি জিতেছে ১৭টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা।

২০১৭-১৮ মৌসুমে ১০০ পয়েন্ট অর্জন করে লিগ জয়ের অনন্য রেকর্ড গড়েছিল সিটি। একই মৌসুমে সর্বোচ্চ ১০৬ গোল করার কীর্তিও গড়ে দলটি।
২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ দল হিসেবে এক মৌসুমে তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়ে তারা। এরপর টানা চার মৌসুম লিগ শিরোপা জিতে নতুন ইতিহাসও গড়েছিল গার্দিওলার দল।

তবে এবার শিরোপা হাতছাড়া হওয়ার পরই বিদায়ের সিদ্ধান্ত সামনে এলো। মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে ড্র করায় ২২ বছর পর লিগ শিরোপা নিশ্চিত করে আর্সেনাল।

ক্লাব জানিয়েছে, কোচের দায়িত্ব ছাড়লেও সিটি ফুটবল গ্রুপের বৈশ্বিক দূত হিসেবে ভবিষ্যতেও যুক্ত থাকবেন গার্দিওলা। তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক চেলসি কোচ এনজো মারেস্কা। তিনি আগে গার্দিওলার অধীনে কাজ করেছিলেন।

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগে জার্মানির বায়ার্ন মিউনিখে টানা তিনটি লিগ শিরোপা জিতেছিলেন গার্দিওলা। এর আগে বার্সেলোনার কোচ হিসেবেও তিনি অসাধারণ সাফল্য পান। খেলোয়াড় জীবনেও বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছিলেন এই কিংবদন্তি মিডফিল্ডার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

1

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ

2

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

3

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কৃতী শিক্ষার্থী সংবর্ধন

4

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব

5

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

6

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

7

সাভারে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার

8

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় পৌঁছেছে আইসিসির প্রতিনিধি

9

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

10

আজ সন্ধ‍্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

11

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

12

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

13

সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু ও টুকু

14

নির্বাচনে জয় হোক বা পরাজয় কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত

15

দাপুটে জয়ে রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস

16

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

17

ঢাকায় জাল টাকাসহ এক যুবক গ্রেফতার

18

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

19

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

20