NNTV
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

ঘরের মাঠে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানের উড়িয়ে দেওয়ার পর আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত দলটির আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রি-সিরিজেও অংশ নেবেন।

আগামী ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত ডাবলিনে অনুষ্ঠিত ত্রি-সিরিজে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজও । পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা দলের নেতৃত্ব আইমান ফাতিমা, নাটালিয়া পারভেজ, রামিন শামিম, সায়রা জাবীন ও তাসমিয়া রুবাব তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবেন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দল থেকে একমাত্র অ্যাম্বার কাইনাতই বাদ পড়েছেন, তার জায়গায় দলে এসেছেন ডায়ানা বেগ। অন্যদিকে ছয়জন রিজার্ভ খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে পিসিবি।

উল্লেখ্য, ১৪ জুন বার্মিংহামে টি-টোয়েন্টি বিশ্বকাপে  পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। এরপর ১৭ জুন একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা, ২০ জুন সাউদাম্পটনে বাংলাদেশ এবং ২৩ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া এবং ২৭ জুন ব্রিস্টলে নেদারল্যান্ডের মুখোমুখি হবে আইমান ফাতিমারা।

মূল লড়াইয়ের আগে ডার্বিতে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ৬ জুন শ্রীলঙ্কার এবং ৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।

পাকিস্তান স্কোয়াড:

ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়না বেগ, ইমান ফাতিমা, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (ডব্লিউকে), নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, রামিন শামীম, সাদিয়া ইকবাল, সায়রা জাবীন, তাসমিয়া রুবাব, তুবা হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭

1

নৈতিক স্খলন প্রমাণিত, দল হারালেন জামায়াতের এমপি গাজী নজরুল

2

মাদককাণ্ডে আটক তুরস্কের জনপ্রিয় অভিনেতা

3

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

4

পিএসএল ফাইনালে খেলতে আবারও দেশ ছেড়েছেন নাহিদ রানা

5

নরসিংদীর রায়পুরায় কিস্তির টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

6

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

7

নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয় পেল এনসিপি

8

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

9

হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের পথসভা ও উঠান বৈঠক —

10

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

11

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ই

12

বাস ভাড়া বৃদ্ধিতে ছাত্রশক্তির মাহফুজ এর তীব্র নিন্দা

13

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

14

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

15

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

16

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

17

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

18

নতুন ছবির প্রস্তুতিতে ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি

19

আগামীকাল এলপিজির নতুন দাম ঘোষণা

20