NNTV
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের দলে ফিরলেন হ্যারি কেইন

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বায়ার্ন মিউনিখের জন্য সুখবর। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন চোট কাটিয়ে দলে ফিরেছেন ।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ইংল্যান্ড দলে থাকার সময় অ্যাঙ্কেলে চোট পান কেইন। ফলে গত শনিবার বুন্ডেসলিগায় ফ্রেইবুর্কের বিপক্ষে বায়ার্নের ৩-২ গোলে জয়ের ম্যাচে তিনি খেলতে পারেননি। রিয়ালের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে ৩২ বছর বয়সী তারকা দলে ফেরায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেল।

বায়ার্নের ক্রীড়া পরিচালক মাক্স এবার্ল বললেন, কেইন শুরুর একাদশে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ ভেঁসো কম্পানি। তিনি জানান, শুরুর একাদশে থাকার জন্য সম্ভাব্য সবকিছুই সে করেছে, এমনকি শেষ অনুশীলনেও অংশ নিয়েছে। আগামীকাল সে শুরু থেকে খেলবে কি-না, তা ভিনির (ভেঁসো কম্পানি) সিদ্ধান্ত। তবে সে প্রস্তুত এবং ভালো অনুভব করছে।

বায়ার্নের হয়ে বরাবরের মতো এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪৮ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে গোল ১০টি।

২০২৩ সালে বায়ার্ন যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত জার্মান চ্যাম্পিয়নদের হয়ে ১৩৬ ম্যাচে ১৩৩ গোল করেছেন কেইন। আজ মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। বাংলাদেশ  সময় রাত একটায় ম্যাচ শুরু হবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

1

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

2

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

3

ইলন মাস্কে নতুন ইতিহাস গড়লেন সম্পদ অর্জনে

4

আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির

5

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

6

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

7

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

8

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

9

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

10

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

11

হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধ করে মিষ্টি কুমড়া

12

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

13

তীব্র তাপদাহ ও খাবার পানির সংকটে হাঁসফাঁস করছে জাপানিরা

14

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

15

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

16

বগুড়ায় ভেজাল জিরা তৈরির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা

17

আগামী শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাই

18

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20