NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট আর নেই

মারা গেছেন ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিন্দ্রা ১৯৯৩ সাল থেকে তিন বছর সংস্থাটির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৮ সাল থেকে পরবর্তী ৩৬ বছর পালন করেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের দায়িত্ব। ২০১৪ সালে দায়িত্ব ছেড়ে অবসরে যান তিনি।

ক্রিকেটে একটা সময় ছিল যখন ইংল্যান্ডের বাইরে আইসিসি টুর্নামেন্ট বসত না। তিনটি বিশ্বকাপের পর ১৯৮৭ সালে সে রীতি ভেঙে যায়। সেবার বিশ্বকাপ আয়োজন করে ভারত ও পাকিস্তান। ইংল্যান্ডের বাইরে বিশ্বকাপ আয়োজন করার এই কৃতিত্বে বিন্দ্রার বিশাল অবদান।

গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করেছে বিসিসিআই। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তারা লিখেছে, ‘সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখের সময়ে বোর্ড তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং তাদের সঙ্গে রয়েছে।’

শোক জানিয়েছেন আইসিসি প্রধান জয় শাহও। ‘সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট এবং ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক বলিষ্ঠ ব্যক্তি শ্রী আই. এস. বিন্দ্রার প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানাই। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাক। ওম শান্তি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

1

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

2

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

3

কাতার জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে

4

হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগে সড়ক অবরোধ।

5

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

6

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

7

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

8

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

সপ্তম গণবিজ্ঞপ্তির পথে এনটিআরসিএ, ৬৮ হাজার শিক্ষক নিয়োগে আবে

11

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কা

12

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

13

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

14

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

17

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

18

ওয়ালমার্টের বাজার মূলধন ছুঁলো ১ লাখ কোটি ডলার

19

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

20