NNTV
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পানির বোতল নিয়ে বিশ্বকাপে স্টেডিয়ামে প্রবেশে ফিফার নিষেধাজ্ঞা

 বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা শেষ মুহূর্তে নীতিমালায় পরিবর্তন এনে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে দর্শকদের পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে । এর ফলে তৃষ্ণার্ত সমর্থকদের স্টেডিয়ামের ভেতর থেকে বোতলজাত পানি কিনতে হবে।

গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, ‘খালি, স্বচ্ছ ও পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, যার ধারণক্ষমতা সর্বোচ্চ ১ লিটার, স্টেডিয়ামে আনা যাবে।’

কিন্তু গতকাল বুধবার জানা যায় সেই নির্দেশিকা সংশোধন করে এখন স্পষ্টভাবে রিফিলযোগ্য পানির বোতল নিষিদ্ধ করা হয়েছে। হালনাগাদ আচরণবিধিতে বলা হয়ে
ছে, ‘পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।’

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই রিফিলযোগ্য বোতল নিষিদ্ধ ছিল।

বিবৃতিতে বলা হয়, ‘ফিফা সকল খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি কমাতে বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফিফা জানিয়েছে, স্টেডিয়াম এলাকায় কুয়াশা-স্প্রে স্টেশন, পাখা, পানি সরবরাহ কেন্দ্র এবং শীতলায়ন তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া ভেন্যুর ভেতরে বিক্রি হওয়া বোতলজাত পানির দাম সংশ্লিষ্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলেও জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে খোলা স্টেডিয়ামগুলোতে অতিরিক্ত গরমের কারণে দর্শকদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। 

গত মাসে প্রকাশিত ওয়ার্ল ওয়েদার এ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে।

ডব্লিউবিজিটি হলো মানবদেহে তাপজনিত চাপের একটি সূচক, যা তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং সূর্যালোকের মাত্রা একত্রে বিবেচনা করে নির্ধারণ করা হয়।

গত বছরের ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দর্শকরা তীব্র গরমের অভিযোগ করেছিলেন, সমর্থকদের স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

1

মেলান্দহে ল্যাব সহকারীর টিপু সুলতানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

2

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

3

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

4

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

5

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

6

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

7

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

8

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

9

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব

10

এহছানুল হক মিলন পেয়েছেন নতুন মন্ত্রিসভায় ডাক

11

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জন

12

ফরম পূরণের সময় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত

13

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

14

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

15

এপ্রিলের প্রথম সপ্তাহে ৮২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

16

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

17

বড় পর্দায় নিশো-মেহজাবীন

18

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

19

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

20