NNTV
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, পুনর্বিবেচনা চাইছে শ্রীলঙ্কা

আগামীকাল শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে।

আসরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের লড়াইকে হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছিল। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ না থাকা ইস্যুতে সংহতি জানিয়ে ১৫ ফেব্রুয়ারি গ্রুপপর্বের ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

এদিকে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে অনুরোধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

পিসিবিকে এসএলসি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হবে এবং ২০২২ সালের অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠতে থাকা দেশটির পর্যটনশিল্পও ক্ষতিগ্রস্ত হবে।

এসএলসির পক্ষ থেকে বলা হয়, ‘অংশ না নেওয়ার সুদূরপ্রসারী প্রভাব পড়বে, যার মধ্যে রয়েছে এসএলসির বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি এবং প্রত্যাশিত পর্যটন আয় হারানোর আশঙ্কা।’

এসএলসি স্মরণ করিয়ে দিয়েছে, নিরাপত্তা উদ্বেগে যখন অন্য দেশগুলো পাকিস্তানে সফর করতে চায়নি, তখন সংহতি জানাতে এবং সেখানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবিত করতে শ্রীলঙ্কাই পাকিস্তান সফর করেছিল।

ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়ে এসএলসির পক্ষ থেকে আরও বলা হয়, ‘বিশেষ পরিস্থিতি আমাদের দুই বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার জন্য আমরা আপনাদের অনুরোধ করছি।’

এর আগে বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপ থেকে এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নিরাপত্তাশঙ্কায় ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

পাকিস্তান ও ভারত এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। দুই প্রতিবেশী দেশ কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।

আগামীকাল ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ভারত। একই দিনে কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলেও নকআউট পর্বে উঠলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি হওয়া লাগতে পারে। পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হয়, তাহলে তারা সরকারের সঙ্গে পরামর্শ করবে বলে জানান পাকিস্তান অধিনায়ক সালমান আগা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

1

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

2

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

3

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

4

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

5

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

6

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়

7

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

8

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

9

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

10

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

11

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

12

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস

13

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

14

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

15

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

16

বিদ্যালয় নেই তিন কুমিল্লার গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়

17

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

18

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

19

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

20