NNTV
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকার গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী (২৯) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কলাবাগান থানার আওতাধীন হোটেল রূপসার চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হোটেলের চতুর্থ তলার রুমের বাথরুমের ভেতর থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘুমের টেবলেটসহ বিভিন্ন কোম্পানির ৮ থেকে ১০ পাতা ঔষধের খোসা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অতিরিক্ত ঔষধ সেবন করায় তার মৃত্যু হয়েছে। 

এসআই বলেন, আইইএলটিএস দেওয়ার জন্য গত  ১৯ এপ্রিল ওই নারী হোটেল উঠেছিলেন। স্বজনদের বরাদ দিয়ে পুলিশের ঐ কর্মকর্তা আরও বলেন, তানিয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বজনদের সংবাদ দেয়া হয়েছে, তারা আসলে আরও বিস্তারিত জানা যাবে। এ ছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। 

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নুর নবী ও শামীমা বেগম এর মেয়ে তানিয়া। শ্বশুর বাড়ী কুমিল্লায় তিনি তার স্বামী সাগরের সাথে থাকতেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

1

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান

2

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

3

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

4

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

5

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

6

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

7

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

8

আইভীর জামিন পাঁচ মামলায়

9

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

10

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

11

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

12

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে

13

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

14

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

15

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

16

আজ প্রচারের শেষ দিন ,নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল

17

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

18

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

19

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

20