NNTV
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খান সাধারণত তার গম্ভীর মেজাজের জন্যই পরিচিত। তবে সম্প্রতি প্রিয় বন্ধুর বিয়েতে একবারে ভিন্ন রূপে ধরা দিলেন আরিয়ান খান । বিয়ের একটি অত্যন্ত জনপ্রিয় ও মজাদার রীতি ‘জুতা চুরি’ পালন করতে গিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন আরিয়ান। 

রিয়া নাদকার্নি এবং মাহির মেহতার বিয়ের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে  হেসেই কূল পাচ্ছেন না নেটিজেনরা।

বিয়ের ইভেন্ট প্ল্যানার ‘জেস্ট ইভেন্টস’-এর শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, আরিয়ান খান জিনস এবং বাদামী রঙের জ্যাকেট পরে ক্যাজুয়াল লুকে আড্ডায় মেতেছিলেন। কিন্তু বিয়ের রীতি অনুযায়ী যখন কনের বাড়ির লোকজন বরের ‘জুতা চুরি’র চেষ্টা করেন, তখন বন্ধুর মান রক্ষায় ঝাঁপিয়ে পড়েন তিনি। বরের জুতা শক্ত করে ধরে রেখে তিনি প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো দড়ি টানাটানি খেলায় মেতে ওঠেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন আরিয়ান, তবু দমে যাননি তিনি। ভিড়ের মধ্যে সবার টানাটানি সামলে এবং দক্ষভাবে অন্যদের এড়িয়ে শেষ পর্যন্ত জুতোটি নিয়ে চম্পট দিতে সফল হন তিনি। 

আয়োজকরা এই মজার মুহূর্তটির ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা, হাসি আর বিশৃঙ্খলার এক জমজমাট লড়াই।

আরিয়ান খান সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই সিরিজের পরিচালক, লেখক এবং শো-রানার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এতে ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল এবং মোনা সিংয়ের মতো তারকারা অভিনয় করেছেন, পাশাপাশি বেশ কিছু বড় মাপের ক্যামিও চরিত্রও রয়েছে এই সিরিজে। 

তবে কাজের ব্যস্ততার মাঝে প্রিয় বন্ধুর বিয়েতে তার এই লড়াকু এবং মজার রূপটি ভক্তদের বেশ আনন্দ দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

1

বিশ্বের দূষিত শহরের পঞ্চম স্থানে রাজধানী ঢাকা

2

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

3

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

4

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

5

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

6

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশল

7

জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালে

8

আগামীকাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

9

ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে

10

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

11

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

12

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

13

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

14

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রম

15

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

16

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

17

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

19

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

20