NNTV
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক

রাজধানীর  কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে জানে আলম ও শাহীন নামের দুই মাদক সেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার রোহিতপুর ইউনিয়নের সাহাপুর আশ্রয়ণ প্রকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে জানে আলম ও শাহীন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে জানানো হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জানে আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শাহীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। মাদক কারবারি বা সেবনকারি কারো সাথে কোন আপোষ নাই। সে যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

1

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

2

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

3

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল,

4

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

5

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

6

যেভাবে হোয়াটসঅ্যাপের প্রতারণা থেকে বাঁচবেন

7

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

8

ঋণখেলাপি যারা তারাই কি সংসদের পরিচালক

9

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

10

বাংলাদেশ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে র

11

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

12

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্য সম্পর্ক জোরদার

13

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

14

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

15

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

16

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

17

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

18

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

19

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

20