মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয়ের নেতৃত্বে এবং প্রশাসনের অনুমতিক্রমে আজ শনিবার সকাল ১১টায় দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুর মাছ বাজারে নির্মিত দোকানঘরগুলো স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে জামানত ও ভাড়াবিহীনভাবে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বাজার বণিক সমিতির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টাসহ বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় সহায়তা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জামানত ও ভাড়াবিহীনভাবে দোকানঘর হস্তান্তরের ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং বাজারের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ব্যবসায়ীরা এ মহতী উদ্যোগের জন্য মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।